চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে দুর্ঘটনার কবলে শাহরুখ, চোট নিয়ে ভক্তদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 19, জুলাই 2025
in বিনোদন
A A
শাহরুখ খান শুটিং সেটে আহত, ভক্তদের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং চলাকালীনই ঘটল এক অঘটন! সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘কিং’র শুটিং সেটে চোট পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেখানেই স্টান্ট পারফর্ম করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শাহরুখকে। চিকিৎসকেরা তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরুখ ঠিক কোথায় আঘাত পেয়েছেন, সেটা জানা যায়নি। এমনকি শাহরুখের চোটের মাত্রা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন শাহরুখ।

আরেকটি সূত্র জানিয়েছে, অভিনেতার চোট খুব গুরুতর নয়। গত কয়েক বছরে বেশ কয়েকটি অ্যাকশন সিনেমা করতে গিয়ে নানা সময়ে আহত হয়েছেন তিনি। সব মিলিয়ে চেকআপের জন্য যুক্তরাষ্ট্র যাবেন তিনি।

চিকিৎসকরা শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং শুরু হচ্ছে না বলেই খবর। আপাতত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝিতে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে!

তবে শাহরুখের টিম এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সিনেমাটিতে আছেন শাহরুখের মেয়ে সুহানা খান ও খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

Tags: আহতকিংশাহরুখ খানশুটিং সেটশুটিং সেটে দুর্ঘটনা
Previous Post

প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে জামায়াতের সমাবেশের মূল পর্ব

Next Post

নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণ

Next Post
নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণ

নড়াই নদীর ওপর দুটি সেতু নির্মাণের সিদ্ধান্তের সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াই নদীর ওপর দুটি সেতু নির্মাণের সিদ্ধান্ত ডিএনসিসি'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT