চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারস্টার নয়, প্রশ্নের মুখে পিতা শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 05, অক্টোবর 2021
in বিনোদন
A A
শাহরুখের পিতা ও সন্তানদের সঙ্গে ছবি, সবাই সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন দশক ধরে বলিউডে দাপট নিয়েই রাজ করছেন শাহরুখ খান। নিন্দার চেয়ে নন্দিতই বেশি হয়েছেন এই সুপারস্টার। অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি ব্যক্তি শাহরুখেও মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। মানুষ হিসেবে কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নেয়া এই নায়ক আছেন মহা গ্যাঁড়াকলে!

হ্যাঁ, বড় ছেলে আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তারের পর কটাক্ষের শিকার হচ্ছেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান। ভক্ত অনুরাগীদের একটি অংশ তাকে এই দুঃসময়ে সমর্থন জানালেও অসংখ্য মানুষের কাছে নিন্দা কুড়াতে হচ্ছে এই তারকা অভিনেতাকে!

সিনেমার বাইরে সামাজিক কাজে সতস্ফূর্ত অংশ গ্রহণ থাকে শাহরুখের। ব্যক্তি উদ্যোগে যেমন করেন, তেমনি বিভিন্ন সংস্থার হয়েও সামাজিক বার্তা ছড়ান ‘দিল সে’র এই অভিনেতা। তার এই দুঃসময়ে সামাজিক কাজগুলোই যেন তীর হয়ে বিদ্ধ করছে পিতা শাহরুখকে!

অন্তর্জালে শাহরুখকে কটাক্ষ করে হাজার হাজার মন্তব্য। কারণ তিনি শিক্ষা সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর। এই প্রতিষ্ঠানে শাহরুখ আসার পর সংস্থার বিপুল লাভ হয়েছে। আয়ও বেড়েছে। সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনে শাহরুখ শিক্ষা সংক্রান্ত নানা কথা বলেন। আর সেগুলোই যেন কাল হলো শাহরুখের জন্য। কারণ নেটিজেনদের একাংশের তোপ, ‘যার ছেলের এই হাল, তিনি কী করে অন্য বাচ্চাদের শিক্ষা নিয়ে কথা বলেন?’

এদিকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকা আরিয়ান জেরায় বলেছেন, ‘বাবার সাথে সাক্ষাৎ করতে গেলেও অ্যাপয়ন্টমেন্ট নিতে হয়!’ যা প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে শাহরুখ।

আরিয়ানের এমন মন্তব্য তুলে ধরে এই নায়ককে তুলোধুনোর মাত্রা যেন বেড়েছে কয়েক গুন। অন্তর্জালবাসী বলছেন, পয়সার পিছনে ছুটতে ছুটতে শাহরুখ অন্ধ হয়ে গেছেন, এ কারণে নিজের সন্তানদেরও সময় দিতে পারছেন না।

অনেকে এক কাঠি সরস, বলছেন ‘পৃথিবীর কোন সন্তানকে বাবার সাথে দেখা করলে অ্যাপয়ন্টমেন্ট নিতে হয়?’

দুজন যুবক সেলফি, একজনের চোখে সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ এই ইস্যুকে কেন্দ্র করে বহুজন যুক্তি দেখিয়ে বলছেন, সন্তানের সাথে পিতা-মাতার দূরত্ব তৈরী হলেই সন্তানের বখে যাওয়ার সুযোগ তৈরী হয়। শাহরুখ নিজেই তার বড় ছেলের মাদকাসক্ত হওয়ার জন্য দায়ী!

মাদক মামলায় আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর তার সাথে এখনও দেখা করেননি শাহরুখ-গৌরী। ফোনে কয়েক মিনিট কথা বলেছেন। এদিকে এনসিবির হেফাজতে মাদক নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আরিয়ান, এমনটাই এনসিবি সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। শোনা যাচ্ছে, এই মামলায় শাহরুখের বাংলো মান্নাতেও অভিযান চলতে পারে।

যদিও পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য স্পেন যাওয়া বাতিল করে ছেলেকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করছেন শাহরুখ।

Tags: আরিয়ানখানগৌরীগ্রেপ্তারবলিউডমাদকলিড বিনোদনশাহরুখশাহরুখ খানশাহরুখ-গৌরীসিনেমা
Previous Post

১৬ অক্টোবর থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Next Post

ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর উদ্যোগ বিশ্বজুড়ে দৃষ্টান্ত

Next Post
বঙ্গবন্ধুর ভাষণের স্মরণীয় ছবি, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর উদ্যোগ বিশ্বজুড়ে দৃষ্টান্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুখরিত গুঞ্জনমালায় প্রিয় ক্যাম্পাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT