চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বসে ‘জওয়ান’ দেখতে চান শাহরুখ ভক্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 25, আগস্ট 2023
in বিনোদন
A A
শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার পোস্টার ও প্রমোশনাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের লাখ লাখ ভক্ত ছড়িয়ে আছে বাংলাদেশে। অনেকেই তার ছবি মুক্তি পেলে ভারতে গিয়ে দেখে আসেন। সর্বশেষ ‘পাঠান’ মুক্তির সময়ও এই দৃশ্য দেখা গেছে! পরবর্তীতে ছবিটি বাংলাদেশে মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা করে!

আগামী ৭ সেপ্টেম্বর শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে ছবিটি দেখতে চান। একযোগে বাংলাদেশে যেন ‘জাওয়ান’ মুক্তি পায় এ জন্য শাহরুখের কতিপয় ভক্ত ব্যানার হাতে জোর দাবি তুলেছেন!

শুক্রবার বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে শ্লোগান দেন। ভারতের সাথে একইদিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তরা বলেন, ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।

সায়েম চৌধুরী নামে এক শাহরুখ ভক্ত বলেন, এসআরকে ইউনিভার্সে বিশ্বে ৫১টি শাখা আছে, বাংলাদেশে তিনি যুক্ত আছেন। বলেন, জওয়ান বাংলাদেশ আসবে তাই প্রমোশন হিসেবে আমরা এখানে এসেছি। ফ্যানদের দায়িত্ব আছে প্রমোশন করার তাই এসেছি।

‘পাঠান’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও!

‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, তিনি চেষ্টা চালাচ্ছেন ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেয়ার।

Tags: জওয়ানবলিউডভক্তলিড বিনোদনশাহরুখসিনেমা
Previous Post

মুক্তির দিনে কতো আয় করলো দুলকারের ‘কিং অব কথা’?

Next Post

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে চাকরি-অর্থে উন্নতির খবর কোচের

Next Post
স্পেনের কোচ বিশ্বকাপ জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে চাকরি-অর্থে উন্নতির খবর কোচের

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জন্য বই পৌঁছানোর পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT