চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আইনি বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 16, আগস্ট 2026
in বিনোদন
A A
শাহরুখ, অজয় ও টাইগার সিনেমার দৃশ্য, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরোক্ষভাবে পানমসলার বিজ্ঞাপনী প্রচারের জন্য আবারও বিপাকে পড়েছেন বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ।

বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে নিষিদ্ধ ‘পান মসলা’র প্রচারণার অভিযোগে মহারাষ্ট্রের ‘খাদ্য ও ঔষধ প্রশাসন’ এই তিন অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ২০২৪ সালে ‘বিমল’-এর পণ্য ‘এলাইচি’ প্রচারের জন্য এই তিন অভিনেতা একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন।

বিমল মূলত পান মসলা প্রস্তুতকারী সংস্থা। আর মহারাষ্ট্রে পান মসলার উৎপাদন, মজুদ, পরিবহন, বিতরণ এবং বিক্রয়ের জন্য নিষিদ্ধ। মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধান তুকারাম মুন্ডে ১১ আগস্ট এই কারণ দর্শানোর নোটিশটি জারি করেন। সেখানে অভিনেতাদের অবিলম্বে এই প্রচারণায় অংশ নেওয়া বন্ধ করতে এবং তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই বিজ্ঞাপনসংক্রান্ত সব প্রচারমূলক কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

৯ পৃষ্ঠার ওই নোটিশে মুন্ডে বলেন, “উক্ত বিজ্ঞাপনটি পরীক্ষা করার পর প্রাথমিকভাবে মনে হচ্ছে যে, এটি ‘বিমল’ ব্র্যান্ডের প্রচার করছে, যা মূলত পান মসলার সঙ্গে যুক্ত।’ নোটিশে বলা হয়েছে, বিজ্ঞাপনে ‘বিমল এলাইচি’ শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা ‘বিমল পান মসলা’ ব্র্যান্ডের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করে বলে মনে হয়।’ নোটিশে আরো বলা হয়, এটি ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং নিষিদ্ধ পণ্যটির ব্র্যান্ডের পরোক্ষ প্রচার করতে পারে।

শোকজ নোটিশে সংশ্লিষ্ট তিন তারকাকে আগামী পনেরো দিনের মধ্যে লিখিত জবাব তলব করা হয়েছে। কর্তৃপক্ষের স্পষ্ট হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না মিললে খাদ্য নিরাপত্তা ও মানক আইন ২০০৬ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্ল্যামারের জগতের বাসিন্দাদের জন্য এমন হুঁশিয়ারি নিঃসন্দেহে বি-টাউনের অন্দরমহলে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শুধু তারকারাই নন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এই বিশেষ অভিযানে তোলপাড় পুরো মহারাষ্ট্রের খাদ্য ব্যবস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০৪টি চেইন রেস্তোরাঁয় হানা দিয়ে স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘনের প্রমাণ পেয়েছে প্রশাসন। এর মধ্যে সাতারা জেলার কারাদে নামী চেইন শপ ‘পিজ্জা হাট’-এর লাইসেন্স স্থগিত করা হয়েছে নিরামিষ ও আমিষ পিজ্জা তৈরির নিয়ম না মানার অভিযোগে। পাশাপাশি আকোলায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৫৫ কেজি নিম্নমানের ও বিভ্রান্তিকর লেবেলযুক্ত ফ্রোজেন পনির।

Tags: অজয় দেবগনটাইগার শ্রফপানমসলার বিজ্ঞাপনশাহরুখ খান
Previous Post

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

Next Post

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

Next Post
বিয়ের দাবিতে তরুণী বাড়ির বাইরে কাঁদছেন, ১২ ঘণ্টা পর বিয়ে সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

পেট্রোল পাম্পের নল থেকে তেল পড়ছে, জ্বালানি সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT