চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই পণ্যের বিজ্ঞাপন করে প্রশংসিত শাহরুখ-অজয়-টাইগার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 26, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিজ্ঞাপনে শাহরুখ, অজয় ও টাইগার, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর পানমসলার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান, অজয় দেবগন ও অক্ষয় কুমার। কিন্তু বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় এই তিন তারকাকেই। সেই বিতর্ক এড়াতেই পরবর্তীতে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, বিমল ইলাচির এই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।

তবে বিতর্ক থাকা স্বত্ত্বেও বিমল ইলাচির বিজ্ঞাপন থেকে সরে যাননি শাহরুখ ও অজয়। তাইতো আবারও নতুন বিজ্ঞাপনে নাম লিখিয়েছেন এই দুই তারকা। আর অক্ষয় কুমারের পরিবর্তেই এবার নতুন বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন টাইগার শ্রফ। কয়েক দিন আগে বিজ্ঞাপনটির সম্প্রচার শুরু হয়েছে।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, অজয় দেবগন ও শাহরুখ খান হুডখোলা একটি গাড়িতে যাচ্ছেন। যাওয়ার পথে জ্যামে আটকে যান তারা। তখন ইলাচির প্যাকেট খোলেন অজয়। সেই গন্ধে মুগ্ধ হন এক তরুণী। ঘটনাস্থলে টাইগার শ্রফের দেখা মেলে। এরই মাঝে অজয়-শাহরুখকে দেখে তাদের দিকে কেশর ছুড়ে মারতে দেখা যায় টাইগারকে।

শাহরুখও পাল্টা কেশর ছোড়েন। কিন্তু সেটি গিয়ে লাগে বাইকে থাকা অ্যামাইরা দস্তুরের হেলমেটে। ভুল বুঝে শাহরুখ জিভ কাটেন। এরপর অ্যামাইরাও সেটি ছুড়ে দেন। যেটি আবার দেওয়ালে টাঙানো অজয়ের ছবিতে লাগে। এভাবেই তিনজনকে মজা করতে দেখা যায়। সর্বশেষে অজয়ের ডাকে টাইগার গিয়ে বসেন হুডখোলা গাড়িতে।

তবে পানমসলা নিয়ে এবারের বিজ্ঞাপন দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। শাহরুখ, অজয় ও টাইগারের রসায়নেরও প্রশংসা করছেন তাদের অনুরাগীরা।

Tags: অক্ষয় কুমারঅজয় দেবগনটাইগার শ্রফপানমসলার বিজ্ঞাপনশাহরুখ খান
Previous Post

আবারও অনিরুদ্ধর ছবিতে জয়া, সঙ্গে আছেন তারা

Next Post

৭৬ বছরের রেকর্ড ভাঙল টানা তাপপ্রবাহ, জানা গেল বৃষ্টির তারিখ

Next Post
সন্ধ্যায় শিশুর জল খাওয়ার দৃশ্য, সূর্যাস্তের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৬ বছরের রেকর্ড ভাঙল টানা তাপপ্রবাহ, জানা গেল বৃষ্টির তারিখ

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টিকটক নিয়ে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক বিক্রি বিষয়ে যুক্তরাষ্ট্রকে চীনের স্পষ্ট জবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT