চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে কেবল ১২২ রানের লক্ষ্য দিতে পারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ আগেই ফাইনালের টিকিট কাটা পাকিস্তানের ব্যাটিংটা ভালো হল না। ভানিডু হাসারাঙ্গা ও মাহেশ থিকশানাদের সামনে পাত্তাই পায়নি বাবর আজমদের শক্তিশালী ব্যাটিং লাইন। ফাইনালের আগে শিরোপার মঞ্চের দুদলের পোশাকি মহড়ার ম্যাচে শ্রীলঙ্কাকে ছোট লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ঠিকঠাক করেছিল পাকিস্তান। দলীয় ২৮ রানে রিজওয়ানকে হারানোর পর বাবরকে সঙ্গ দেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৩৫ রান। ১৮ বল খেলে ১৩ রানে ফখর ফেরেন করুনারত্নের বল সীমানা ছাড়া করতে গিয়ে।

একাদশ ওভারে বাবর আজমকে বোল্ড করেন ভানিডু হাসারাঙ্গা। ২৯ বলে ৩০ রান করতে দুটি চার মেরেছেন পাকিস্তান অধিনায়ক। এরপর ৩১ রানের ব্যবধানে আরও ৪ উইকেটে হারায় বাবরের দল। পরপর দুই বলে ইফতেখার আহমেদ ও আসিফ আলীকে বোল্ড করেন হাসারাঙ্গা।

৯৫ রানের মধ্যে ৭ উইকেট হারানো পাকিস্তানকে ম্যাচের শেষদিকে পথ দেখান মোহাম্মদ নেওয়াজ। ১৮ বলে ২৬ করে তিনি ফিরলে ১২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শক্তিশালী ব্যাটিং লাইন ধসানোর প্রধান কারিগর ছিলেন হাসারাঙ্গা ও থিকশানা। দুই স্পিনার মিলে নিয়েছেন মোট ৫ উইকেট। দুই উইকেট নিয়েছেন অভিষিক্ত প্রমোদ মাদুশান।

Tags: এশিয়া কাপ ২০২২নেওয়াজপাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

প্রকৃতি রক্ষায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে তরুণ প্রজন্মকে আহ্বান

Next Post

বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

Next Post

বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

শ্রীলঙ্কার ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, পাকিস্তানকে হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের মহড়া সেরে রাখল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT