চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় এক লিটার ডিজেল ৪৬০ রুপি, পেট্রোল ৫৫০ রুপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 26, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবসরপ্রাপ্ত ব্যক্তি রিকশার পাশে বসে আছেন, রিকশা ও অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা রবিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এদিকে দ্বীপ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট দূর করার লক্ষ্যে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা কলম্বো সফরে রয়েছেন।

সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) বলেছে, ব্যাপকভাবে গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি ১৫ শতাংশ বাড়িয়ে ৪৬০ রুপি (১.২৭ ডলার) এবং পেট্রোলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫২ ডলার) করা হয়েছে।

জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা তেলের নতুন চালান পেতে অনির্দিষ্টকালের বিলম্ব হবে বলে ঘোষণা দেয়ার একদিন পর এই মূল্য বৃদ্ধি করা হলো।

তিনি বলেন, ব্যাংকিংয়ের কারণে গত সপ্তাহে নির্ধারিত জাহাজীকরণ না হওয়ায় পরের সপ্তাহেও শ্রীলঙ্কায় তেল পৌঁছাবে না।

উইজেসকারা গাড়ি চালকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং জ্বালানি স্টেশনের বাইরে তাদের দীর্ঘ লাইনে যোগ না দেয়ার আহবান জানিয়েছেন। অনেকে তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে এসেছেন, সরবরাহ শুরু হলে তারা জ্বালানি নেবেন।

সরকারি সূত্র জানিয়েছে, দেশটিতে প্রায় দুই দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি ছিল, তবে কর্তৃপক্ষ এটি জরুরি পরিসেবার জন্য সংরক্ষণ করেছে।

কলম্বোতে মার্কিন দূতাবাস বলেছে, ‘শ্রীলঙ্কানদের সহযোগিতার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে আলোচনার জন্য মার্কিন অর্থমন্ত্রনালয় ও পররাষ্ট্র দফতরের একটি প্রতিনিধিদল কলম্বো এসেছে।’

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গত দুই সপ্তাহে তারা নতুন অর্থায়নে ১৫৪.৭৫ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির ২২ মিলিয়ন লোকের বেশীর ভাগ খাদ্য ঝুঁকিতে থাকায় জাতিসংঘ ইতোমধ্যে খাদ্যের জন্য ৪৭ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য জরুরি আবেদন জানিয়েছে।

Tags: মূল্যবৃদ্ধি
Previous Post

জনির কাছে ক্ষমা চেয়েছে ডিজনি?

Next Post

ইংল্যান্ড টেস্টের আগে করোনা আক্রান্ত রোহিত

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটসম্যান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড টেস্টের আগে করোনা আক্রান্ত রোহিত

প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূত সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন কুয়েতের রাষ্ট্রদূতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT