চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। ঘরের মাঠে হেরে গেছে শ্রীলঙ্কা। চার ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। ঝড়ো ব্যাটিং করে লঙ্কানদের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে স্বাগতিকরা। জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেটের বড় জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে গেল দলটি।

শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে আসে ৩০ বলে ৫৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ বলে ৪৬ রান আসলেও পরে আর কোন জুটি তেমন কার্যকর প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে দুনিথ ভেল্লালেগে ও পবন রথনায়েকে ১০ বলে ২২ রানের একটি জুটি গড়েন।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন রথনায়েকে এবং ২২ রান আসে আরেক ওপেনার কুশল পেরেরার থেকে। ভেল্লালেগে ১৫ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার।

জবাব দিতে নেমে জিম্বাবুয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতেই প্রায় সব রান আসে। ওপেনার ব্রায়ান বেনেট সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪৫ রান করেন অধিনায়ক রাজা এবং তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন তাদিওনাসে মারুমানি।

শ্রীলঙ্কার দুশান হেমন্ত ২ উইকেট এবং একটি করে উইকেট নেন দাসুন শানাকা ও দুনিথ ভেল্লালেগে।

Tags: ইভান্সজিম্বাবুয়েনিশাঙ্কাবেনেটলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

Next Post

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

Next Post

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

তাসনিম জারা গোপালগঞ্জ ইস্যুতে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT