চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা: রাজাপাকসে পরিবারের উত্থান ও পতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 13, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার রাজনৈতিক প্রতিবাদে হাজারো মানুষ সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক বিমানে করে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আজ আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ করার কথা রয়েছে। গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন।

তাদের পলায়নে শ্রীলঙ্কার রাজনীতিতে রাজাপাকসে পরিবারের শাসনের আপাতত সমাপ্তি ঘটলেও দ্বীপরাষ্ট্রের নেতৃত্ব সংকট আরও ঘণীভূত হয়েছে।

অর্থনৈতিক সংকটের মুখে রাস্তায়-রাস্তায় বিক্ষোভ, বাসভবন আন্দোলনকারীদের দখলে-এমন অবস্থায় সামরিক বাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন গোতাবায়া রাজাপাকসে। ঘোষণা দিয়েছিলেন বুধবার পদত্যাগ করবেন। তবে তার আগেই দেশ ছেড়ে পালালেন গোতাবায়া। তাকে বহনকারী সামরিক বিমান বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মালদ্বীপের মালেতে পৌঁছায়। সে সময় গোতাবায়ার সাথে ছিলেন স্ত্রী ও দু’জন নিরাপত্তা কর্মকর্তা।

পালাতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের বাধার মুখে পড়েন গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। পরে আরেকটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন গণমাধ্যম বলছে: যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মার্কিন নাগরিকত্বধারী বাসিল।

শ্রীলঙ্কার রাজনীতিতে রাজাপাকসে পরিবারের প্রভাব প্রায় ৭ দশকের। ১৯৩৬ সাল থেকে এই পরিবারের সদস্যরা আঞ্চলিক বা কেন্দ্রীয় সরকারে এমপি বা মন্ত্রী। ২০০৯ সালে তামিল টাইগারদের পরাজিত করে ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জনপ্রিয়তা পান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সেই সময়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তার ভাই গোতাবায়া। ২০১৯ সালে গোতাবায়া প্রেসিডেন্ট হন। ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী করেন এবং সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ান। গভীর অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কায় বিক্ষোভ দানা বাঁধে। লঙ্কান রাজনীতিতে রাজাপাকসেদের পরিবারতন্ত্রকেই এ জন্য দায়ী করা হয়।

গোতাবায়া রাজাপাকসের পালিয়ে যাওয়ার খবরে কলম্বোসহ শ্রীলঙ্কার বিভিন্ন শহরে আনন্দ-উল্লাস করছেন আন্দোলনকারীরা। একইসাথে প্রশ্ন উঠেছে-কে আসছেন শ্রীলঙ্কার নেতৃত্বে? বিরোধীদলগুলো সর্বদলীয় জোট সরকারের কথা বললেও সমঝোতার উদ্যোগ নেই। আবার সর্বদলীয় জোট সরকারে জনগণ সমর্থন দেবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। সংবিধান অনুুযায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা থাকলেও, বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা গ্রহণে এগিয়ে আসতে পারেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দানা। তবে তাকেও রাজাপাকসে পরিবারের বন্ধু হিসেবে দেখেন বেশিরভাগ আন্দোলনকারী। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যিনি হবেন, ভোটের মাধ্যমে এমপিদের মধ্য থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ দিন সময় পাবেন তিনি।

Tags: গোটাবায়ে রাজাপাকসেপলায়নবিক্ষোভরাজাপাকসেশ্রীলঙ্কা
Previous Post

নায়িকা রোজিনার হাত ধরে নতুন ফ্যাশন হাউজ

Next Post

মাদারীপুরে বাস ও পিকআপ ভ্যানের সংর্ঘষে ২ জন নিহত

Next Post
মাদারীপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে বাস ও পিকআপ ভ্যানের সংর্ঘষে ২ জন নিহত

বর্ষা সমালোচনায় কাঁদলেন, সংবাদ সম্মেলনে মুখোমুখি হন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনায় কাঁদলেন বর্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT