নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ঘরের মাঠে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে দেশটি। প্রায় দেড় বছর পর ফিরেছেন ওশেদা ফের্নান্দো।
১৮ সেপ্টেম্বর থেকে কিউইদের বিপক্ষে সিরিজ শুরু হবে লঙ্কানদের। তার দুদিন আগে সোমবার দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে গলেতে সিরিজের প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
২০২৩ সালের মার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন ওশেদা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর সাদা পোশাকে ফেরা হয়নি তার। সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে সাউথ আফ্রিকা সফরে আলো ছড়িয়ে এবার দলে ফিরলেন। ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন নিশান মাদুশকা, কাসুন রাজিথা ও নিসালা থারাকা।
১৮ সেপ্টেম্বর গলেতে প্রথম টেস্টের পর ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশেদা ফের্নান্দো, আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডার্সে, মিলান রত্নায়েক।









