চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 18, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা ইনিংস জেতার পর উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান পাহাড়ে চাপা পড়ার পর ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও স্কোরবোর্ডে জমাতে পারেনি বড় সংগ্রহ। ফলে গল টেস্টের তৃতীয় দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২৮০ রানের বড় ব্যবধানে আইরিশরা হেরেছে।

টসে জিতে আগে ব্যাট করা স্বাগতিকরা ৬ উইকেটে ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে। সফরকারীরা প্রথম ইনিংসে ১৪৩ রানে গুঁটিয়ে গেলে ফলোঅনে পড়ে। এরপর মঙ্গলবার টেস্টের তৃতীয় দিনে আইরিশরা ১৬৮ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়।

ইতিহাস, অভিজ্ঞতা ও শক্তির বিচারে শ্রীলঙ্কার চেয়ে ঢের পিছিয়ে আয়ারল্যান্ড। নিজেদের পঞ্চম টেস্ট খেলতে নামা দলটি গড়তে পারেনি প্রতিদ্বন্দ্বিতা।

অধিনায়ক দিমুথ করুণারাত্নের ১৭৯, কুশল মেন্ডিসের ১৪০, দীনেশ চান্দিমালের অপরাজিত ১০২ ও সাদিরা সামারবিক্রমের অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণার আগে ৫৯১ রানের বড় স্কোর পায়।

আইরিশ ব্যাটারদের মধ্যে লোরকান টাকারের ৪৫, জেমস ম্যাককলামের ৩৫ ও হ্যারি টেক্টর ৩৪ রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। ফলে ১৪৩ রানের বেশি দলটি করতে পারেনি। লঙ্কান বাঁ হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নামা আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক ৪২ রান করেন টেক্টর। এছাড়া জর্জ ডকরেল ৩২ ও কার্টিস ক্যাম্ফের করেন ৩০ রান। বল হাতে শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস ৪টি ও জয়সুরিয়া নেন তিন উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন প্রবাথ জয়সুরিয়া।

প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আগামী ২৪ এপ্রিল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tags: গললিড স্পোর্টস
Previous Post

কল্যাণময় রামাযান ২৬: স্বামী স্ত্রী, সন্তান তথা একটি পরিবারের রামাযান পালন

Next Post

হঠাৎ পুতিনের ইউক্রেন সফর

Next Post
পুতিনের ইউক্রেন সফর নিয়ে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ পুতিনের ইউক্রেন সফর

খতমে কুরআন পর্ব ২৬ এর জন্য বিশেষ আলোকচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ২৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT