চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া ডাবল সেঞ্চুরিতে শ্রীলঙ্কার জবাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা ডাবল সেঞ্চুরির উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফেরের শতকে প্রথম ইনিংসে ৪৯২ রানের সংগ্রহ পেয়েছিল আয়ারল্যান্ড। জবাবে আইরিশদের নাস্তানাবুদ করেছেন দুই লঙ্কান ব্যাটার, নিশান মাদুশকা ও কুশল মেন্ডিস। দুই টপঅর্ডার ব্যাটারই করেছেন ডাবল সেঞ্চুরি। দিমুথ করুণারত্নে খেলেছেন শতকের ইনিংস। লিড বাড়াচ্ছে শ্রীলঙ্কা।

গলে আয়ারল্যান্ডের করা ৪৯২ রান টপকে গেছে অপ্রতিরোধ্য লঙ্কান টপঅর্ডার। চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষে আইরিশদের সামনে প্রায় দুইশ রানের লিড জমিয়েছে লঙ্কানরা।

টস জিতে ব্যাটে নেমে প্রথমদিন ৪ উইকেটে ৩১৯ রান তুলেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে চা বিরতির আগে ৪৯২ রানে সব উইকেট হারায় অতিথি দল। শতকের ইনিংস ছিল দুটি। পল স্টার্লিং করেন (১৮১ বলে ১০৩ রান), কার্টিস ক্যাম্ফের করেন (২২৯ বলে ১০৩ রান)। ১৬৩ বলে ৯৫ রান করেন অ্যান্ডি ব্যালবির্নে। ১০৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন লোরকান টাকার।

জবাবে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে লাঞ্চের আগে ২২৮ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল। দিমুথ করুণারত্নে আউট হন ১৩৩ বলে ১১৫ রান করে। পরে কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ৩৫৭ রানে দিন শেষ করেন।

চতুর্থ দিনে ব্যাটে নেমে ডাবল সেঞ্চুরি করেন দুই ব্যাটার। লাঞ্চের আগে ৩২৩ বলে ২০০ রান স্পর্শ করেন নিশান মাদুশকা। বিরতির পর এসে আইরিশদের সংগ্রহ করা রান টপকান লঙ্কানরা। দলীয় ৪৯৬ রানে ম্যাকব্রিনের শিকার হন নিশান। ৩৩৯ বলে ২০৫ রান করে ফেরেন।

পরে অ্যাঞ্জেলো ম্যাথুজকে সঙ্গী করে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন কুশল মেন্ডিস। ৯ ছক্কা ও ১৪ চারের বাউন্ডারির ইনিংসে বল খেলেছেন ২৬৩টি। দলীয় ৬২৯ রানে ফেরেন হিউমের শিকার হয়ে। ২৯১ বলে ২৪৫ রান করে যান মেন্ডিস।

মেন্ডিস ফেরার পর দলের সংগ্রহ বাড়াতে মনোযোগ দেন ম্যাথুজ। ৯৫ বলে ৭৫ রানে অপরাজিত রয়েছেন। ১৪ বলে ১৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে চান্দিমাল ফেরার পর তাকে সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের ১৭৫ রানের লিড দিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৬৬৮ রান।

Tags: আয়ারল্যান্ডনিশানমেন্ডিসম্যাকব্রিনেলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্টার্লিং
Previous Post

নৌকার বিরুদ্ধে নয়, আজমত উল্লার বিরুদ্ধে আমার অবস্থান: জাহাঙ্গীর

Next Post

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প কার্যকারিতা হারাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT