চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত আর চীনের মাঝে পড়ে ‘স্যান্ডউইচ’ হতে চায় না শ্রীলঙ্কা: শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কান প্রেসিডেন্টের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই আগামী দিনের পররাষ্ট্রনীতি নিয়ে মুখ খুললেন নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। শ্রীলঙ্কার একটি ম্যাগাজ়িনকে দেওয়া সাক্ষাৎকারে এই বামপন্থী নেতা বলেছেন, ‘আমরা স্যান্ডউইচ হতে চাই না। বিশেষত চীন এবং ভারতের মধ্যে।’

মনে করা হচ্ছে, এই মন্তব্যের মধ্য দিয়েই আগামী দিনে শ্রীলঙ্কার অবস্থান তথা বৈদেশিক নীতি স্পষ্ট করতে চেয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়াদিল্লি এবং বেইজিংয়ের প্রভাব বিস্তারের লড়াইকে স্বীকার করে নিয়ে দিশানায়েকে সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ওই ভূ-রাজনৈতিক লড়াইয়ে অংশ নিচ্ছি না। আমরা কোনও পক্ষের সঙ্গে জোটও বাঁধছি না।”

তবে ভারত এবং চীন উভয় দেশকেই ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে স্বীকৃতি দিয়েছেন দিশানায়েকে। তিনি বলেন, ‘দুই দেশই আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আমরা দুই দেশের সঙ্গেই আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়ে আশাবাদী। এর পাশাপাশি আমরা ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সঙ্গেও সম্পর্ক বজায় রাখব।’

গত রোববার ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী নেতা দিশানায়েকে। নির্বাচনী লড়াইয়ে থাকা ৩৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পান বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি)-এর নেতা দিশানায়েকেই (৪২.৩১ শতাংশ)। অন্যদিকে, দেশের বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে পান মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে তিনি নেমে যান তৃতীয় স্থানে।

Tags: ভূ-রাজনীতি
Previous Post

নিজের যে বদভ্যাস ত্যাগ করতে চান সৃজিত

Next Post

জোয়ার তোপের মুখে যা বললেন করণ!

Next Post
দুই নারী, একজন স্টুডিওতে অন্যজন ঘরে বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোয়ার তোপের মুখে যা বললেন করণ!

শিল্প উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT