চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন বিশ্বজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বজয়ী অধিনায়ক রানাতুঙ্গা ট্রফি হাতে নিয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে আটকের পরিকল্পনা করেছে শ্রীলঙ্কার সরকার। ১৯৯৬ ওয়ানডে বিশ্বজয়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার আদালতকে জানানো হয়েছে, দেশের পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। ফলে তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। ঘুষ-দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, সেসময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি।

তদন্তের জন্য গঠিত কমিশন কলম্বো ম্যাজিস্ট্রেট আসাঙ্গদা বোদারাগামাকে জানিয়েছে, রানাতুঙ্গা বিদেশে আছেন এবং ফেরার পর তাকে গ্রেপ্তার করা হবে। সাবেক পেট্রোলিয়ামমন্ত্রীর ভাই ও তখনকার রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ধামিকা রানাতুঙ্গাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে, পরে জামিনে তাকে মুক্তি দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট ধামিকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন, তার শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ। রানাতুঙ্গার আরেক ভাই ও সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্নকে গতমাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আপাতত স্থগিত আছে। ২০২২ সালের জুনে একজন ব্যবসায়ীর থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

Tags: অর্জুনা রানাতুঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

স্বাধীনতার বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

Next Post

সৌদিতে ভোটার বাড়াতে জেদ্দা কনসুলেটের নানা উদ্যোগ

Next Post
জেদ্দা কনসুলেটের বৈঠকে ভোটার বাড়ানোর উদ্যোগ আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ভোটার বাড়াতে জেদ্দা কনসুলেটের নানা উদ্যোগ

মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে লাল সবুজ পতাকাসহ balloons. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে 'হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর', মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT