চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে রুখে দিতে প্রস্তুত নেপাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 11, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নেপাল ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের তলানিতে দলটি। অপরদিকে এক ম্যাচ খেলে সেটাতে পরাজয়ের মুখ দেখেছে নেপাল। এবার পালা শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া। ম্যাচে শ্রীলঙ্কাকে রুখে দিতে প্রস্তুত নেপাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেপাল অধিনায়ক রোহিত পোডেল জানিয়েছেন, ‘ম্যাচের আগে আমরা যে বিরতি পেয়েছি সেটা ভালো। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বিশেষত এই সময়টা নিজেদের তৈরিতে বেশ কাজে দিয়েছে। এখানে আমরা তিন থেকে চারটি সেশন নেটে কাটিয়েছি এবং কালকে ম্যাচের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

তবে নেপালকে ছেড়ে দিতে রাজি নয় শ্রীলঙ্কা। দলটির বোলিং কোচ আকিব জাভেদ বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সবকিছু এ ম্যাচকে ঘিরে। আমরা শুধু একটি সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছি। যদি আপনি কাউকে বিচার করতে চান, তারা কেমনবোধ করছে বুঝতে চান, শুধু দেখেন তারা কেমন বল এবং ফিল্ডিং করেছে।’

‘ডি’ গ্রুপে নেপাল এবং শ্রীলঙ্কা কাল ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে। খেলা হবে লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে। ম্যাচ ঘিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার সতর্কতায় বলা হয়েছে।

Tags: জাভেদনেপাল২৪বাংলাদেশ২৪রোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪
Previous Post

কনস্টেবল কাওসার অসুস্থ ছিলেন, রোগমুক্তির সনদে দায়িত্বে ফিরেন: আইজিপি

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে-দুপুরে ছিনতাই

Next Post
তিন যুবক বসে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনে-দুপুরে ছিনতাই

বাংলাদেশি ক্রিকেটাররা বিমানবন্দরে আসার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপার এইট’ মিশনে ওয়েস্ট ইন্ডিজে এখন বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT