চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের চেয়ে কুকুরই শ্রীলেখার কাছে বেশি প্রিয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 11, জুন 2022
in বিনোদন
A A
শ্রীলেখা ও তার পোষা কুকুরের সঙ্গে খুনসুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

টলিগঞ্জের ‘ঠোঁটকাটা ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ক্ষতি হলেও উচিত কথায় ছাড় না দেন না ‘হঠাৎ বৃষ্টি’র এই নায়িকা! সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার বিভিন্ন পোস্ট ঘিরে হরহামেশায় তৈরি হয় বিতর্ক। আরও একবার সেই বিতর্কে শ্রীলেখার নাম!

শ্রীলেখার কুকুর প্রীতির কথা কারও অজনা নয়। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সেটা তার ভক্ত অনুরাগীরা দেখেছেন। এমনকি মহামারীর সময়ে খাবারের অভাবে রাস্তার কুকুরদের জন্য তার সহায়তা কিংবা উদ্যোগও ছিলো বেশ প্রশংসনীয়। অথচ শুক্রবার (১০ জুন) নিজের পোষ্য কুকুরের দুটি ছবি পোস্ট করে কটূক্তি শুনতে হলো শ্রীলেখাকে!

শুক্রবার নিজের পোষ্য কুকুর ‘আদর মিত্র’র সঙ্গে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘যতো বেশি মানুষদের দেখি, ততো বেশি ভালোবেসে ফেলি আমার কুকুরদের’। এরপরেই নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হন শ্রীলেখা। তার লেখা ‘মেন’ (men) শব্দটির ভুল অর্থ করে অনেকেই লেখেন, ‘পুরুষদের যত বেশি দেখি, তত বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’

শ্রীলেখা কুকুরের সাথে আনন্দে মজা করছেন, প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ
পোষ্য কুকুরকে নিয়ে শ্রীলেখার পোস্ট…

পরবর্তীতে শ্রীলেখা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’(পোষ্য কুকুর) এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভাল।’

সম্প্রতি ‘এবং ছাদ’ নামের একটি ছবি পরিচালনা করেছেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক মঞ্চ থেকে পুরস্কৃত হয়েছেন বাঙালি অভিনেত্রী।

Tags: আদরকলকাতাকুকুরনেটিজেনপোষ্য কুকুরফেসবুকমানুষশ্রীলেখা মিত্রসিনেমা
Previous Post

পারাবত ট্রেনের আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের সাথে বিমান বাহিনীর ফায়ার কর্মীদের অংশগ্রহণ

Next Post

জুলাইয়ের শেষে বসছে লঙ্কান প্রিমিয়ার লিগ

Next Post
লঙ্কান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের শেষে বসছে লঙ্কান প্রিমিয়ার লিগ

প্রয়াত ক্রিকেটার মাহমুদুল হাসান সাজুর ছবি, বাংলাদেশ ক্রিকেটের অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT