চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের সিনেমাকেই কেন ‘জঘন্য’ বললেন এই নায়ক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নায়ক নিজেকে নিয়ে ভাবছেন, পেছনে বিভিন্ন সিনেমার চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর আগে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র ‘অশান্ত মেয়ে’ নামের একটি চলচ্চিত্র। এই সিনেমাটি মুক্তির পর কোনো আলোচনাই হয়নি। এতে অভিনয় করেছিলেন, শোয়েব খান, শ্রাবণ শাহ, মারিয়া মম ও সুজানাসহ অনেকে।

১০ বছর পর সিনেমার নায়কের বোধদয় হলো। নিজের অভিনয় করা সেই সিনেমাকে নায়ক শ্রাবণ শাহ বললেন ‘জঘন্য সিনেমা’!

সোমবার সামাজিক মাধ্যমে ‘অশান্ত মেয়ে’ সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি পোস্ট দেন নায়ক শ্রাবণ শাহ। লিখেছেন, ইতিহাসে এমন জঘন্য সিনেমা আমি আর দেখিনি, তাও এটার নায়ক আমি। এমন সিনেমা আর কখনোই তৈরি না হোক।

টাকার জন্যই এই সিনেমায় অভিনয় করেছিলেন, এমনটাই জানালেন অভিনেতা। এ প্রসঙ্গে শ্রাবণ শাহ আরো লিখেছেন, টাকার জন্য একটা সময় কত কি-ই না করেছি, আহহ রে… তখন ঢাকা শহরে একা, ইন্ডাস্ট্রিতে একা, মাথার ওপর হাত রেখে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, মনে হচ্ছিল সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছি। খড়কুটোই তখন বিশাল সাপোর্ট।

শ্রাবণ শাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সিনেমার জন্য ৪৫ হাজার টাকা পেয়েছিলাম। তখন টাকার খুব দরকার ছিল। এজন্য ডাক পেয়ে এদিক সেদিক না ভেবে করেছিলাম। শুটিংয়ে কিছু ড্রেস দিয়েছিল। কক্সবাজারে ৪০দিন শুটিং হয়েছিল, প্রতিদিন ৫০০ করে কনভেন্স দিত।

১০ বছর পর নিজের সিনেমাকে জঘন্য বলার উপলব্ধি কেন হলো? উত্তরে শ্রাবণ বলেন, এখনকার টেস্ট অনেক ভিন্ন। এখন এসে এইটা বুঝতে পারছি সেই সময়ে টাকার জন্য কত কী করেছি। আসলে অর্থ কষ্টে থাকলে টাকার জন্য যে কেউ কিছুতে করতে পারে মানুষ। এখন বিজনেস করি, স্টেজ শো করি। আর্থিকভাবে অনেক ভালো আছি। নিজের এমন কিছু সিনেমার ক্লিপস যখন সামনে আসে তখন এভাবে লজ্জা পাই।

সিনেমা ছেড়ে শ্রাবণ শাহ এখন স্টেজ শো করে থাকেন। বাংলা সিনেমায় নিজের কোনো ভবিষ্যৎ খুঁজে না পেয়ে তিনি সরে দাঁড়িয়েছেন কয়েক বছর হলো। তিনি বলেন, বাংলাদেশে শাকিব খান ছাড়া অন্যদের সিনেমা চলবে না। উনি সে মানের সিনেমা করছেন সেগুলো একেবারে বিশ্বমানের। আমাদের অডিয়ান্স এখন সেই আগের গল্প, নাচের মধ্যে সীমাবদ্ধ নেই। শাকিব খানের সিনেমা বিদেশি সিনেমার সঙ্গে তুলনা করতে পারি।

”এই অনুযায়ী শাকিব খান ছাড়া দাঁড়ানোর কেউ নেই। তার সিনেমাগুলো সারাদেশে চলে। বাকি যারা সিনেমা করছে সেগুলো আই ওয়াশের মতো। সিনেমায় দর্শক শিষ মারবে, হাততালি দেবে, হিরোর মত নিজেকে ফিল করে একমাত্র শাকিব খানের সিনেমা দেখে। তাই আমি নিজেও সিনেমার আশা পুরোপুরি ছেড়ে দিছি। আমি আর নাসরিন আপু নিয়মিত শো করছি। যেখানে দর্শক থাকবে, টিকিট তারা আমাদের দেখবে সেখানে শো করি।  করপোরেট থেকে উত্তর বঙ্গ, সবখানেই তাই করি।” অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মঞ্চের প্রোগ্রাম নিয়ে নিজের ব্যস্ততার কথা জানান শ্রাবণ শাহ।

Tags: এফডিসিনায়কনাসরিনলিড বিনোদনশাকিব খানশ্রাবণ শাহসিনেমা
Previous Post

আরও ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Next Post

হাইকোর্টের আদেশ স্থগিত: ডাকসু নির্বাচনে বাধা নেই

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে mural আর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশ স্থগিত: ডাকসু নির্বাচনে বাধা নেই

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতে যেসব বিষয় আলোচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT