চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ভয়ংকর মরণখেলার আভাস!

গেম এখনও শেষ হয়নি—‘স্কুইড গেম ৩’ এর প্রথম টিজারে যা দেখা গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 07, মে 2025
in বিনোদন
A A
ফেসবুকের লোগো সামনে একটি প্রদর্শনীতে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে ‘স্কুইড গেম’ এর সিজন-২। যা স্ট্রিমিংয়ের পর পরই সাড়া বিশ্বে রীতিমত তোলপাড় ফেলে দেয়। ভিউয়ের রেকর্ড গড়ে বিশ্বব্যাপী! সবচেয়ে বেশী দেখা সিরিজ হিসেবে ইতিহাসও করেছে এই কোরিয়ান সিরিজটি!

প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ, দ্বিতীয় সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। হং দুং ইয়ক পরিচালিত এই সিরিজটির দ্বিতীয় সিজনের পর থেকেই তৃতীয় ও চূড়ান্ত সিজনের অপেক্ষায় বিশ্ব! যদিও তখনই জানানো হয়, স্কুইড গেমের চূড়ান্ত সিজনের জন্য খুব বেশী অপেক্ষা করতে হবে না দর্শকদের!

সে অনুযায়ী আগামি ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। এরইমধ্যে এসেছে ‘স্কুইড গেম ৩’ এর টিজার।

গেম এখনও শেষ হয়নি—‘স্কুইড গেম’-এর বিস্ফোরক চূড়ান্ত অধ্যায়ের টিজার প্রকাশ করে এমনটাই ঘোষণা করলো নেটফ্লিক্স। সম্প্রতি মুক্তি দিয়েছে তৃতীয় সিজনের প্রথম টিজার, আর তাতেই উত্তেজনায় ফেটে পড়েছেন দর্শকরা।

টিজার শুরু থেকেই টান টানে—গোলাপি ইউনিফর্ম পরা গার্ডরা একটি কালো বাক্স নিয়ে হাজির হয়, আর তার মধ্যেই দেখা যায় সেই চেনা মুখ, প্লেয়ার ৪৫৬—জি-হুন। ঘুম ভাঙতেই সে বুঝতে পারে, সে আবারও ফিরে এসেছে সেই দুঃস্বপ্নের জগতে, যেখান থেকে কষ্ট করে সে পালিয়ে এসেছিল। তবে এবার সে কেবল টিকে থাকার লড়াই করছে না—সে এসেছে পুরো বিকৃত ব্যবস্থাকে ধ্বংস করতে।

তৃতীয় সিজনের কাহিনি শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের চমকে দেওয়া ক্লিফহ্যাঙ্গারের ঠিক পর থেকে। জি-হুন এখনও ৩৯০ নাম্বার প্লেয়ায়ের (জং-বায়) মৃত্যুর শোক সামলে উঠতে পারেনি, আর ততক্ষণে তাকে আবারও ঠেলে দেওয়া হয়েছে সেই মরণখেলায়।

কিন্তু সবচেয়ে বড় চমক? ‘ফ্রন্ট ম্যান’ ফিরে এসেছে আগের চেয়েও বেশি ছলনাময় রূপে—সে এইবার বিদ্রোহীদের ভিতরে ঢুকে পড়েছে প্লেয়ার ০০১ সেজে। নতুন টিজারে আরও দেখা গেছে এক বিশাল গেম্বল মেশিন, যা থেকে বের হচ্ছে লাল আর নীল বল—প্রতিটি বল নির্ধারণ করছে পরবর্তী ভয়ংকর চ্যালেঞ্জ কী হবে!

যখন মনে হবে এর চেয়ে অদ্ভুত আর কিছু হতে পারে না, তখনই টিজার শেষ হয় এক শিশুর কান্নার হিমশীতল শব্দে। হ্যাঁ, এবার কাহিনি আরও অন্ধকারে ডুববে!

নেটফ্লিক্স ইনস্টাগ্রামে মুক্তির তারিখ ঘোষণা করে লিখেছে, “শেষবারের মতো ফিরে এসেছে প্লেয়ার ৪৫৬। স্কুইড গেম-এর চূড়ান্ত সিজন দেখুন ২৭ জুন থেকে, শুধুমাত্র নেটফ্লিক্সে।”

Tags: কোরিয়ান সিরিজনেটফ্লিক্সলিড বিনোদনস্কুইড গেম
Previous Post

বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

Next Post

বৃহস্পতিবার শেখ হাসিনাকে হাজির হতে চিঠি দিয়েছে দুদক 

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরে হাজিরা চিঠি হাতে নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার শেখ হাসিনাকে হাজির হতে চিঠি দিয়েছে দুদক 

ডা. জোবাইদা রহমানের হাসিমুখের ছবি, সরকারি চাকরি ফিরে পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT