চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কয়ার ফার্মার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in কর্পোরেট নিউজ
A A
স্কয়ার ফার্মার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫- এ লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক এরিক এস চৌধুরী, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ছয় দশকের বেশি সময় ধরে দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রযুক্তি খাতে বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে অপারেশনাল প্রবৃদ্ধি অর্জন করছে এবং দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

এছাড়াও বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে এবং বিশ্বজুড়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা বিষয়ক সমাধান প্রদানের প্রতিশ্রুতি জোরদার করতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়াতেও তাদের উপসদ্থিতি নিশ্চিত করেছে।

Tags: এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫
Previous Post

প্রথমবার কানাডা ট্যুরে যাচ্ছে শিরোনামহীন

Next Post

জনবান্ধব ও দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা ও সৈনিকদের সামরিক প্রশিক্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনবান্ধব ও দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী

তিন বিএনপি নেতার ছবি, যারা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT