ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া ও দুর্নীতি প্রতিরোধে ক্রীড়া সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে মতবিনিময়’ ব্যানারে আয়োজিত সভায় ক্রীড়া সাংবাদিকদের আরো অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর আহ্বান জানান তিনি।








