চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জবাবদিহিতার অভাবেই দেশের ক্রীড়াঙ্গনের এমন দুরবস্থা, ফেডারেশনগুলো পরিণত হয়েছে রাজনৈতিক কার্যালয়ে, বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবার দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবগুলো ফেডারেশনকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আসিফ মাহমুদ।

চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি সেক্টরের মতো ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল। এখানে এক ধরণের এক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। কিছু কিছু ফেডারেশনে আমরা দেখছি ৩৮-৪০ বছর ধরে একজন সভাপতি পদ ধরে বসে আছে। জেলায় আট-দশ বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না।’

‘আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলার ক্রীড়া পরিষদ গুলো সক্রিয় ছিল না, রাজনৈতিক ব্যাক্তিদের অধিক্যের কারণে ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। আসলে এই সমস্যা গুলো সমাধানে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেয়া হয়েছে এবং এটাকে নতুন রূপে সাজানোর জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ পুনর্গঠন করা হবে। সক্রিয়ভাবে কাজ করাসহ জবাবদিহিতার আওতায় আনা হবে।’

‘ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল কোনো স্বচ্ছতা ছিল না, এবার সেখানেই সবাইকে ফিরিয়ে হবে। সবাইকেই তার কাজের জন্য জবাবদিহির আওতায় আনা হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিসিতে পরিবর্তন শুরু হয়েছে, অন্যগুলোতেও পরিবর্তন আনতে আমরা একটা সার্চ কমেটি তৈরি করেছি। কমেটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। যেখানে পরিবর্তন প্রয়োজন সেখানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে আনা হবে।’

Tags: ক্রীড়া উপদেষ্টাবাফুফেবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

পাপারাজ্জিদের যন্ত্রণায় মেজাজ হারালেন আলিয়া!

Next Post

কুমিল্লায় চালু হচ্ছে না ৪৩২ শিক্ষা প্রতিষ্ঠান

Next Post
একজন দরিদ্র শিশু খাবার সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় চালু হচ্ছে না ৪৩২ শিক্ষা প্রতিষ্ঠান

অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ভাষায় ‘তুফান’, শুক্রবার থেকে চলবে বিহারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT