চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বললেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান জনসম্মুখে বক্তব্য দেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান। তবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের দেশের মাটিতে খেলার বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি হত্যা মামলায় আসামী করা হয়েছে তাকে। সেজন্য ঘরের মাঠে শেষ টেস্ট খেলার জন্য নিরাপত্তা ও নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তার এখতিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেই, মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। বলেছেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না। সেই বিষয়ে কথা বললেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। সেখানে সাকিবকে রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করবো। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।’

‘এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব, সেটা দেবো, দেশে এলে আমরা দেবো। তার নামে যে হত্যা মামলা হয়েছে, সেটার বিষয়ে আমরা বলেছি, আইন মন্ত্রণালয়ই বলেছে, সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেয়া হবে।’

‘কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…। মনে করেন আমার নিরাপত্তায় পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে, একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১০ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? আমারও সেই ক্ষেত্রে নিরাপদ থাকার সুযোগ নেই।’

‘সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকলে সেটা তো আমাকেই রিডিউস করতে হবে, আমার কথা দিয়ে। আমার যেটা মনে হয়, ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। ইতিমধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা কথা বলেছেন সে বিষয়টি নিয়ে।’

‘জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটা কেউ কাউকে দিতে পারবে না, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা, পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। একজন খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় এজহারনামীয় আসামী করা হয়েছে তাকে।

Tags: আওয়ামী লীগআসিফ মাহমুদক্রীড়া উপদেষ্টালিড স্পোর্টসসাকিব
Previous Post

কে হচ্ছেন হিজবুল্লাহর নতুন প্রধান?

Next Post

সাইবার সিকিউরিটি আইনসহ গুরুত্বপূর্ণ কিছু আইনের সংস্কারের উদ্যোগ: আইন উপদেষ্টা

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার সিকিউরিটি আইনসহ গুরুত্বপূর্ণ কিছু আইনের সংস্কারের উদ্যোগ: আইন উপদেষ্টা

দম্পতি ছবি, চ্যানেল আই অনলাইন লোগো সহ, বাংলাদেশি সংবাদপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধীদের আড়াল করতেই সাগর-রুনি হত্যা মামলার তদন্ত র‌্যাবকে দেয়া হয় দাবি পরিবারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT