চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব গান সবার জন্য না, সব চলচ্চিত্র সবার জন্য না’

যে সিনেমা দেখে এমন মন্তব্য করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 09, জুন 2026
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমায় ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে দর্শকপ্রিয়তার দিক থেকে রকস্টার ও রইদ-এর কথাই শোনা যাচ্ছে বেশী। এই দুটি সিনেমা ছাড়াও দর্শকের প্রশংসা পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’।

সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজের বহু মানুষ সিনেমাটি দেখে ইতিবাচক মন্তব্য জানিয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও ‘বনলতা সেন’ দেখে নিজের ভালো লাগার অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জানিয়েছেন।

নাম চরিত্রে মাসুমা রহমান নাবিলার প্রশংসা করে স্পর্শিয়া লিখেন,“আমার প্রিয় নাবিলাকে দিয়ে শুরু করি, নাবিলার সাথে পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সাথে নাবিলা পুরোপুরি জাস্টিস করেছে। হোয়াট আ ক্লাসিক বিউটি শি ইজ!”

এসময় স্পর্শিয়া লিখেন,“আমি ফিল্ম ক্রিটিক না, নিজে একজন শিল্পী এবং একজন দর্শক হিসেবে আমার অনুভূতি প্রকাশ করছি, কিন্তু এই অনুভূতি অপূর্ণ থেকে যাবে যদি মাসুদ হাসান উজ্জ্বলকে ধন্যবাদ না জানাই। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি তৃপ্তিময় ফিলোসফিক্যাল আর্টিস্টিক টাইম মেশিন আমাদের দেওয়ার জন্য।”

এসময় সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সোহেল মণ্ডলকে নিয়ে স্পর্শিয়া লিখেন, “মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে..” সোহেল মণ্ডল বাংলাদেশের এক সম্পদ! বিশেষ করে তার শেষের দৃশ্যগুলোর মাঝে, কেমন এক নিজের কৈশোর মন খুঁজে পাওয়া। প্রতিটি অভিনয়শিল্পী এবং এই সিনেমার প্রতিটি কলাকুশলী, চমৎকার উপস্থাপনা উপহার দিয়েছে আমাদের। সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই।

সিনেমার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তিনি বনলতা সেনের স্রষ্টা জীবনানন্দ দাশকে পর্দায় ফুটিয়ে লিখেছেন। তাকে নিয়ে স্পর্শিয়া লিখেন,“জীবনানন্দ দাশ, তার কবিতার মাঝে কত কত বার নিজেকে হারিয়ে ফেলে জীবনকে পাওয়া, নিজের আবেগ-অনুভূতি আবিষ্কার করা। এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে আমাদের কাছে কেউ যদি তাকে উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুমাত্র খায়রুল বাসার! তার কণ্ঠ, চোখের চাওনি, ঠোঁটের কোণায় ব্যালেন্সড হাসি, ব্যক্তি জীবনে সাহিত্যচর্চা, তার সাথে স্বচ্ছ এবং আন্তরিক মন, সব মিলিয়ে বরাবরই সে একজন দুর্দান্ত পারফর্মার। আশা রাখি তাকে আরও ইউটিলাইজ করা হোক।”

সবশেষে অভিনেত্রী লিখেন,“সব গান সবার জন্য না, সব চলচ্চিত্র সবার জন্য না। বনলতা সেন অনেকের আমার মতো যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন দ্য সিনেমা।”

Tags: অর্চিতা স্পর্শিয়াখায়রুল বাসারজীবনানন্দ দাশতারকানাবিলাবনলতা সেনমাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনসিনেমাসোহেল মন্ডল
Previous Post

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

Next Post

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব?

Next Post
দেবের সমর্থকদের সঙ্গে জনসভায় অংশগ্রহণ করছেন দেব, পতাকা ও ব্যানার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব?

হামে আক্রান্ত শিশুর হাতের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT