চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে চাঁদপুরের যে ভেন্যু

এসপিএল সিজন-২

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
8:08 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চাঁদপুরের ভেন্যুতে ক্রিকেট ম্যাচের দৃশ্য, মাঠে খেলোয়াড়রা খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ সাজানো হয়েছে বিশ্বমানের ক্রিকেট গ্রাউন্ডের মতো। মাঠের দুইপাশে গ্যালারি (অস্থায়ী), দাবার ঘরের আদলে বর্ণিল আউটফিল্ড, খেলার অনলাইন স্কোরিং এবং দেশের অন্যতম নামকরা ধারাভাষ্যকারদের মনকাড়া ধারাভাষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারসহ আধুনিক ব্যবস্থাপনায় চলছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-২।

সবমিলিয়ে ক্রিকেট মাঠ ও খেলার আয়োজন দেখে ক্রীড়াপ্রেমীরা মুগ্ধ। নজর কেড়েছে ভেন্যুর চোখ ধাঁধানো নকশায়। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এমন আয়োজনের উদ্যোক্তা শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু। অক্লান্ত পরিশ্রমেই উপহার দিয়েছেন এমন আয়োজন। জানালেন এর পেছনের গল্পও।

‘আসলে মাদক এবং জুয়া থেকে মানুষকে দূরে রাখার বার্তা দিতেই আমার এই উদ্যোগ। ২০২৩ সালে প্রথমবার এসপিএল শুরু করি, দারুণ সাড়া পেয়েছি। এবার সিজন-২ করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবার অন্যরকম আয়োজন করবো টুর্নামেন্টে। যাতে দেশজুড়ে আমার এলাকার পরিচিতি বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ দেশ পেরিয়ে বিদেশ থেকেও প্রশংসা পাচ্ছি। ম্যাচের লাইভ সম্প্রচার কয়েককোটি মানুষের কাছে পৌঁছেছে। প্রতিটি ম্যাচই তিন থেকে চার লাখ মানুষ লাইভ দেখে। এমন আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এলাকাবাসী এবং যারা টুর্নামেন্টে স্পন্সর করেছেন তাদের সবাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামীতেও এমন আয়োজনে সবাই পাশে থাকবেন।’

টুর্নামেন্ট আয়োজক ও শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠু।

গত বছর ১৬ নভেম্বর জমকালো আয়োজেনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির ইতিমধ্যেই পর্দা নামার পথে। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে বাকী এখন ফাইনাল। শিরোপা মঞ্চে লড়বে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে ফাইনাল মহারণ। জাতীয় পর্যায়ের নামকরা কয়েকজন ক্রিকেটার থাকবেন শিরোপামঞ্চে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জমকালো আয়োজনের কথা জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লক্ষ টাকা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলো ম্যাচ সম্প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাচ্ছে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

Tags: চাঁদপুরশাহরাস্তিশাহরাস্তি ক্রিকেট একাডেমিশাহরাস্তি প্রিমিয়ার লিগ
Previous Post

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩১১ মামলা 

Next Post

সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান

Next Post
বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সৌদি আরবে যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT