চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২: ফাইনাল মহারণ ৫ এপ্রিল

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
12:30 অপরাহ্ন 29, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাহরাস্তি প্রিমিয়ার লিগের ফাইনাল ক্রিকেট ম্যাচের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার অবসান হতে চললো অবশেষে। দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২ এর পর্দা নামতে চলেছে। আগামী ৫ এপ্রিল গড়াবে এবারের আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।

শনিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হবে ফাইনাল। শিরোপামঞ্চে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার থাকবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জমকালো আয়োজনের কথা জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক।

গত বছর ১৬ নভেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির পর্দা নামছে এবার। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি ও ভিক্টোরি সুপার হিরোজ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লক্ষ টাকা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলোর ম্যাচের পাশাপাশি ফাইনালও সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব।

Tags: এসপিএলচাঁদপুরশাহরাস্তিশাহরাস্তি ক্রিকেট একাডেমিশাহরাস্তি প্রিমিয়ার লিগ
Previous Post

রাজধানীতে ন্যাশনাল পিপলস যুব পার্টির ঈদসামগ্রী বিতরণ

Next Post

নতুন বাংলাদেশের দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার: ড. ইউনূস

Next Post
পেকিং ইউনিভার্সিটির সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাংলাদেশের দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার: ড. ইউনূস

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস চাকায় পিষ্ট হয়ে আপন ৩ ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT