চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 29, জুলাই 2026
in বিনোদন
A A
সিনেমা হলের লাউঞ্জে স্পাইডারম্যানের টিকিটের জন্য দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন, অর্থাৎ ৩০ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে আলো ছড়াবে এই সিনেমা।

একদিন আগে মুক্তির ঘোষণার পর থেকেই দেশের মার্ভেল ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। রাজধানীর বিভিন্ন স্টার সিনেপ্লেক্স শাখায় সকাল থেকেই দর্শকদের দীর্ঘসারি এবং টিকিট সংগ্রহে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিনেমাটির মুক্তি ঘিরে স্টার সিনেপ্লেক্সে এক অভূতপূর্ব উৎসবের আমেজ তৈরি হয়েছে। সকাল থেকেই টিকিট কাউন্টারগুলোর সামনে তরুণ ও পরিবারসহ সব বয়সী মার্ভেল ভক্তদের উপচেপড়া ভিড় ও দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, আর অন্যদিকে সিনেপ্লেক্সের ওয়েবসাইটেও চলছে টিকিট পাওয়ার তুমুল যুদ্ধ। যা পুরো পরিবেশকে একটি জমকালো সিনেমা উৎসবে রূপ দিয়েছে।

তিনি আরো লেখেন, ‘সিনেমাটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। কাউন্টার থেকে শুরু করে অনলাইন সবখানেই এখন টিকিট পাওয়ার জন্য মার্ভেল ভক্তদের তুমুল যুদ্ধ চলছে।’

সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের কিস্তিগুলোর ধারাবাহিকতায় এবারও স্পাইডারম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া এবং নেডের ভূমিকায় রয়েছেন জ্যাকব ব্যাটালন। পাশাপাশি ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফালোকে। নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখও।

‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী স্যাডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক ভূমিকায়। আর মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল। তিনি আবারও ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ ওরফে ‘দ্য পানিশার’ চরিত্রে হাজির হচ্ছেন।

মুক্তির আগেই বাংলাদেশে দর্শকদের এমন উচ্ছ্বসিত সাড়া প্রমাণ করে, মার্ভেলের জনপ্রিয় এই সুপারহিরোকে ঘিরে দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে।

Tags: লিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

Next Post

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

Next Post
জনগার নামাজের জন্য চ্যানেল আই অনলাইনের সামনে জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি, হতাহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT