চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 01, আগস্ট 2026
in বিনোদন
A A
নিউ ইয়র্ক শহরে স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সমালোচক ও দর্শকদের প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি।

নতুন পূর্বাভাস বলছে, উদ্বোধনী সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে সিনেমাটি।

ছবিটি মুক্তির আগে বিশ্লেষকদের ধারণা ছিল, প্রথম সপ্তাহান্তে এর বৈশ্বিক আয় ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি থাকবে। তবে মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া এবং রেকর্ড গড়া ৭২ মিলিয়ন ডলারের পেইড প্রিভিউ আয়ের পর সেই পূর্বাভাস আরও বেড়েছে!

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উদ্বোধনী সপ্তাহান্তে ৯০০ থেকে ৯২৫ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারে। এমনটি হলে এটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর পর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয় করা চলচ্চিত্রে পরিণত হবে।

এক বিশ্লেষক সামাজিক মাধ্যমে লিখেছেন, নতুন ‘স্পাইডার-ম্যান’ অনায়াসেই ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে। তাঁর মতে, চীনের বাজার আগের তুলনায় দুর্বল হওয়া সত্ত্বেও ছবিটি খুব দ্রুত এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে।

ভারতেও রেকর্ড গড়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই ৬১ কোটি রুপি আয় করে হলিউড চলচ্চিত্রের সর্বোচ্চ উদ্বোধনী দিনের রেকর্ড গড়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর ৫৩ কোটি রুপির রেকর্ড ভেঙে দেয়। দ্বিতীয় দিনে আরও প্রায় ৫০ কোটি রুপি আয় করে দুই দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১১১ কোটি রুপি।

চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্তে ভারতে ছবিটির আয় ২১০ কোটির রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তির দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। দর্শক চাহিদার কারণে দৈনিক ৬০টির মতো শো চলছে! দুই দিনে শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই কোটির বেশী গ্রস আয় করেছে সিনেমাটি!

বিশ্বজুড়ে দারুণ সূচনা, ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং শক্তিশালী বক্স অফিস পারফরম্যান্সের কারণে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন বছরের সবচেয়ে বড় হলিউড ব্লকবাস্টার হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে! মেনসএক্সপি

Tags: জেন্ডায়াটম হল্যান্ডলিড বিনোদনস্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডেস্পাইডার-ম্যানহলিউড
Previous Post

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

Next Post

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

Next Post
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

শিশুদের হামের উপসর্গে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু ও তাদের পরিবার।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT