চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহারি সব নামের ঘোড়ায় জমজমাট চেরাডাঙ্গী মেলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:27 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
চেরাডাঙ্গী মেলায় ঘোড়ার জমজমাট প্রদর্শনী, দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ রাজা, রাস্তার পাগলা, পঙ্খীরাজ, পাগলা  রাজা, রংবাজ, পারলে ঠেকাও, কাজলি, তাজিয়া, বিজলী রানী, বাহাদুর, শক্তিমান এমন বাহারি সব নামের ঘোড়ায় জমজমাট এখন দিনাজপুরের চেরাডাঙ্গী মেলায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উদ্বোধন হয় এই মেলার। মূল মেলা এক মাস হলেও পশুর মেলা চলে ১৫ দিন। এরমধ্যে প্রথম এক সপ্তাহজুড়ে চলে ঘোড়ার হাট। শুরুর দুই-তিন দিন পর মহিষ, গরু, ভেড়া ও ছাগল কেনাবেচাও চলে এ মেলায়।

মেলায় ঘোড়ার উপস্থিতি চোখে ধরার মতো। এসব ঘোড়ার ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তায়ও মেলে নামের সার্থকতা। ঘোড়াগুলোর দুলকী চলনে বিদ্যুৎগতি, চোখের পলকে যেন মাইল পার –এমন নানামুখী গুণের কারণে কদরও যথেষ্ট। পছন্দের ঘোড়া পেতে ক্রেতাদের মধ্যেও চলছে রীতিমতো প্রতিযোগিতা। মেলায় বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে নিজেদের পোষা ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা।

এছাড়া বিনোদনের জন্য যাত্রা, সার্কাস, পুতুলনাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্ণিচার, মিষ্টান্ন, মসলা, জুতা ও কাপড় প্রসাধনিসহ এমন কোনো জিনিস নেই, যা এ মেলায় বিক্রি হয় না।

ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় এখন মুখর ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার ঘোড়ার হাট। ঘোড়ার হাটটি এখন ঘোড় সওয়ারি ও ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত-জমজমাট। দরদাম ঠিক করার পর একটি খেলার মাঠে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়। সগৌরবে ক্ষিপ্রতায় ছুঁটে চলা ঘোড়ার তেজদীপ্ততায় তৃপ্ত হয় ক্রেতার মন। কোলাহলে মুখরিত হয় পুরো হাট এলাকা।

নওগাঁ ধামইরহাট উপজেলা থেকে এসেছেন সামছুল আলম। তার ঘোড়া অত্যন্ত প্রখর। দ্রুত গতিতে ছুঁটে। এজন্য ঘোড়ার নাম দিয়েছেন  ‘পারলে ঠেকাও’। এলাকায় তার ঘোড়াকে সবাই ‘পারলে ঠেকাও’ বলেই ডাকে। তার ঘোড়ার দাম এক লাখ টাকা। ৮০ হাজার টাকা হলে ঘোড়াটি ছেড়ে দিবেন বলে জানালেন তিনি।

নওগাঁ সাপাহার  থেকে ৫টি ঘোড়া নিয়ে এসেছেন মো. মোস্তাক। তার ঘোড়ার নাম নিউ রাজা। তিনি অপকটে জানালেন, তার ঘোড়া নতুন রেসের জন্য প্রস্তুত রয়েছে। তাই তার নাম দিয়েছেন নিউ রাজা। কিন্তু তার ঘোড়ার কাংখিত দাম নেই বলে জানালেন তিনি।

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হাটখোলা থেকে নজরুল আলম নজু এসেছেন দুটি ঘোড়া নিয়ে। তাকে সবাই ঘোড়া নজু বলে চেনেন। তিনি গত বছর যে ঘোড়া নিয়ে এসেছিলেন, সেই দুটির নাম ছিলো ‘কিরণ মালা’ ও নাগমনি। দুটোই ছিল মহিলা ঘোড়া। এবারের দুটো পুরুষ ঘোড়ার নাম ’সাদাবাজ’ এবং ’চিল’। একটির দাম হাকিয়েছে ৭০ হাজার আরেকটি ৬০ হাজার। গতবার ‘কিরণ মালা’ বিক্রি করেছেন ৮০ হাজার টাকায়।

গাইবান্ধার সাদুল্লাহপুর থেকে এসেছেন রমজান আলী। রাজা ও রাস্তার পাগল নামের দুটি ঘোড়া নিয়ে এসেছেন তিনি। তার ঘোড়াগুলো দ্রুতগতি সম্পন্ন বলে তিনি জানালেন। একেকটি ঘোড়ার দাম হাঁকছেন লাখ টাকা। ক্রেতা আসছেন, দেখছেন, দাম বলছেন। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তিনি এখনও ঘোড়াগুলো বিক্রি করছেন না।

‘কুমার রাজা’ নামের লাখ টাকা মূল্যের একটি ঘোড়া বিক্রির জন্য নিয়ে এসেছেন নীলফামারীর জলঢাকার মোসাদ্দেক আলী। গ্রায় ২৬ বছর এ ব্যবসার সঙ্গে তিনি জড়িত।তার ঘোড়াগুলো খুবই বিশ্বস্ত বলেও তিনি জানালেন।

দিনাজপুর চিরিরবন্দরের শান্তির বাজার থেকে ঘোড়া নিয়ে মেলায় এসেছেন মো. নূর ইসলাম। তিনি জানালেন, গত বছর এনেছিলাম কিরণ মালা। এবার মেলায় এনেছি পুরুষ ঘোড়া ’রংবাজ’। ৮০ হাজার টাকা রেখেছেন রংবাজের দাম। তা বিক্রি করে এই মেলা থেকেই আরো একটি নতুন ঘোড়া কিনবেন।

চেরাডাঙ্গী মেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান জানালেন, ’১৯৪৮ সাল থেকে এ মেলা শুরু। প্রায় শত বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী এ মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ। স্বাধীনতার আগে এ মেলায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যর দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসতো। এত বড় ঘোড়ার মেলা উত্তরবঙ্গের কোথাও নেই। নানা আকৃতি ও হরেক রঙের ঘোড়ার দেখা মিলবে এ মেলায়। প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এ মেলা ঘিরে এলাকার ২৩ গ্রামে চলে মেজবান আয়োজনও।’

স্থানীয় আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানালেন, ঐতিহ্যবাহী এ পুরনো মেলা আর কোথাও নেই। কালের বিবর্তনে আগের চেয়ে মেলার অবয়ব ছোট হলেও এখনও এই মেলার কারণে এলাকার আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করে। আত্মীয়-স্বজনেরা বেড়াতে আসে। উৎসব চলে মাসব্যাপী ঘরে ঘরে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলায় বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মেলায় আগত বিপুলসংখ্যক দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় প্রয়োজন সংখ্যক পুলিশ রয়েছে।

Tags: চেরাডাঙ্গী মেলা
Previous Post

যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন পন্টিং

Next Post

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিষয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের শীর্ষ সংবাদ ও বিনোদন পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিষয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা

অধ্যাপক হুমায়ূন কবিরের সাক্ষাৎকার, মুক্তিযুদ্ধের স্মৃতি ও বাংলাদেশের ইতিহাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব খানের দুঃশাসনে অবরুদ্ধ মুক্তিকামী বাঙালিদের একুশেতে শহীদ দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT