চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতের অস্বীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু হাসিমুখে, অন্যান্য নেতাদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি কথিত ‘গোপন’ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। যদিও এই ধরনের কোনো গোপন সফরের দাবি সরাসরি অস্বীকার করেছে ইউএই সরকার।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় নেতানিয়াহু গোপনে ইউএই সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি ওঠে। তবে সফরের নির্দিষ্ট সময় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পরে বুধবার (১৩ মে) রাতেই রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমে প্রকাশিত এক বিবৃতিতে ইউএই জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২০ সালের আব্রাহাম চুক্তির আওতায় দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে এবং এটি কোনো গোপন সমঝোতার ভিত্তিতে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইউএই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া গোপন সফর বা সমঝোতা নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। ইউএইর এই প্রতিক্রিয়া আসে নেতানিয়াহুর দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের পর। সেখানে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান বোমা হামলার সময় নেতানিয়াহু গোপনে ইউএই সফর করেছেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরপর ইউএইসহ কয়েকটি আরব দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। পরে ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়।

Tags: আমিরাতইরান যুদ্ধনেতানিয়াহু
Previous Post

ঢাবির সিনেট সদস্য হলেন রেজাউদ্দিন স্টালিন

Next Post

রাজনৈতিক অস্থিরতা, প্রেম ও বেঁচে থাকার গল্পে মৃণাল সেন

Next Post
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক অস্থিরতা, প্রেম ও বেঁচে থাকার গল্পে মৃণাল সেন

শিশুর চামড়ায় হামে র‍্যাশ, ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT