চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 18, জুলাই 2025
in বিনোদন
A A
চার গুণীজনের ছবি, চ্যানেল আই অনলাইন বিশেষ আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী ১৯ জুলাই। একই দিনে কিংবদন্তী তিন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেত্রী কবরী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং লেখক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।

হুমায়ূন আহমেদ স্মরণে অনুষ্ঠান
১৯ জুলাই শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’, যেটি পরিচালনা করেছেন গুণী অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে স্মরণানুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’, যেখানে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, ‘অন্যদিন’ পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

জন্মদিনে তারকাদের জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা
একই দিনে (১৯ জুলাই) জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, কিংবদন্তী লেখক কাজী আনোয়ার হোসেন, এবং চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরীর জন্মদিন।

দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি প্রচারিত হবে ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব, যেখানে অতিথি হিসেবে থাকবেন আফজাল হোসেন।

রাত ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘রোমাঞ্চ লেখনীর যাদুকর: কাজী আনোয়ার হোসেন’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান, প্রযোজনায় ইফতেখার মুনিম।

তিন দিনের চলচ্চিত্র উৎসব
তিন কিংবদন্তী তারকার সম্মানে চ্যানেল আই আয়োজন করেছে তিন দিনের চলচ্চিত্র উৎসব।

১৯ জুলাই, দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে কবরী অভিনীত এবং কাজী আনোয়ার হোসেনের কাহিনীতে নির্মিত সোহেল রানা অভিনীত ও পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘মাসুদ রানা’।

২০ জুলাই, দুপুর ৩টা ৫ মিনিটে দেখা যাবে কবরী অভিনীত কাজী জহির পরিচালিত ‘বধুবিদায়’।

২১ জুলাই, দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে ইবনে মিজান পরিচালিত এবং সুভাষ দত্ত প্রযোজিত কবরী অভিনীত চমকপ্রদ চলচ্চিত্র ‘বিনিময়’।

কবরী স্মরণে বিশেষ অনুষ্ঠান
২০ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে তাঁর সর্বশেষ সাক্ষাৎকার নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান কিউট ‘সাময়িকী’, উপস্থাপনায় রয়েছেন আবদুর রহমান।

Tags: অভিনয়আফজাল হোসেনলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
Previous Post

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ

Next Post

যে কারণে সিরাজকে সিংহের সাথে তুলনা সহকারী কোচের

Next Post
সিরাজের সাথে তুলনা করা হচ্ছে সিংহের মতো একজন খেলোয়াড়কে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে সিরাজকে সিংহের সাথে তুলনা সহকারী কোচের

নাহিদ ইসলাম ও অন্যান্য বক্তারা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের সামনে আরেকটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT