চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাউডফান্ডিংয়ে ‘জলতরঙ্গ’র বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in বিনোদন
A A
জলতরঙ্গের সাংস্কৃতিক পরিবেশনা, তিনজন শিল্পী মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ সূচনা থেকেই নানা বৈচিত্র্যময় ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে পেরিয়েছে তার এক দশক। নতুন বছরে জলতরঙ্গ তার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হলো ‘তুমি এসেছিলে জীবনে আমার’ শীর্ষক স্বর্ণযুগের চিরায়ত ও কালজয়ী গান নিয়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জলতরঙ্গ। যেখানে হল ভর্তি দর্শক অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

চ্যানেল আই অনলাইন জলতরঙ্গের অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের মিলনমেলা. Channel i News - চ্যানেল আই নিউজ দর্শকপূর্ণ মিলনায়তনে দর্শক সারিতে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিরীন হক, রূপা চক্রবর্তী, শওকত হায়াত খান, মুত্তালিব বিশ্বাস প্রমুখ।

জনপ্রিয় ব্যক্তিরা ক্রাউডফান্ডিং অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পীদের নির্বাচিত কিছু গান পরিবেশন করেন শিল্পীত্রয়- তানভীরা আশরাফ শ্যামা, শেফতা আলম অদিতি ও জাকির হোসেন তপন।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সংগীত আসরের শুরুতে আশীর্বচন প্রদানের মাধ্যমে প্রাণিত করেন প্রখ্যাত সংগীতচিন্তক মুত্তালিব বিশ্বাস ও অভিনেতা, আবৃত্তিকার এবং লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। সূচনা বক্তব্য প্রদান করেন ‘জলতরঙ্গ’-এর সভাপতি মাসুদা খান।

বাংলাদেশের একজন পুরুষ বক্তা মাইক্রোফোনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই সংগীত আসরে পরিবেশন করা হয় ‘মোরা আর জনমে হংসমিথুন ছিলাম’, ‘কে প্রথম কাছে এসেছি’, ‘যা রে উড়ে যা রে পাখি’, ‘কত কথা হলো বলা’, ‘আমার বাদল দিন’, ‘ভুল সবই ভুল’, ‘শোনো শোনো কথাটি শোনো’সহ বহু কালজয়ী গান।

বাংলাদেশি নারী বক্তা ভাষণ দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজনটি নিয়ে ‘জলতরঙ্গ’-এর সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বলেন,“ক্রাউডফান্ডিং করে একটা সুন্দর, রুচিশীল গানের আসর ছিলো ‘তুমি এসেছিলেন জীবনে আমার’। এটা কিন্তু নানা খারাপ খবরের ভিড়ে একটা মন ভালো করার মত ঘটনা।”

Tags: গানগানের অনুষ্ঠানজলতরঙ্গবিশ্বসাহিত্যলিড বিনোদনসংগীত
Previous Post

সাইফের উপর হামলাকারী ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক

Next Post

আসন ফাঁকা রেখেই বন্ধ ইবির ভর্তি কার্যক্রম, ভিসিকে স্মারকলিপি

Next Post
ইবি ক্যাম্পাসের ঐতিহ্যবাহী ভবন, সবুজ গাছপালা পরিবেষ্টিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন ফাঁকা রেখেই বন্ধ ইবির ভর্তি কার্যক্রম, ভিসিকে স্মারকলিপি

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার সীমান্তে কঠোর হওয়ায় সমস্যা তৈরি করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT