দেশের অবকাঠামো নির্মানে অসামান্য অবদান রাখা স্থপতি ও প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে সেভেন রিংস সিমেন্ট রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করেছে “ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫” । আয়োজনে থিম ছিল “স্কেচ টু স্ট্রাকচার”, যেখানে একটি কনসেপ্ট কীভাবে বাস্তব স্থাপনায় রূপ নেয়, সেই যাত্রাকেই বিশেষভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েট, এ.ইউ.এস.টি., এমআইএসটি-সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকেরা। এছাড়া আইএবি, আইইবি, পিডব্লিউডি, রাজউক,সিএএবি, বিএসটিআই, ডিপিএইচই, বাংলাদেশ রেলওয়ে, মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা ব্রিজ প্রজেক্ট, ঢাকা এমআরটি ডেভেলপমেন্ট, এলজিইডি, এমইএস-সহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে যুক্ত স্থপতি, প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরাও অংশ নেন।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ পেশাজীবী থেকে শুরু করে তরুণ স্থপতি ও নতুন প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, “আজকের এই অনুষ্ঠান প্রকৌশলী ও স্থপতি কমিউনিটির প্রতি আমাদের অঙ্গিকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি সহযোগিতা এবং প্রতিভা স্বীকৃতি মাধ্যমে দেশের অবকাঠামোগত অগ্রগতি ‘স্কেচ থেকে স্ট্রাকচার’ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে।”









