চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে আরেকটি রিয়াল-বার্সা ক্ল্যাসিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 12, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা আকাশে বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অপেক্ষা ছিল প্রতিপক্ষের। দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনাকে হারিয়ে ফুটবলপ্রেমীদের আরও একটি ‘এল ক্ল্যাসিকো’ উপহারের ব্যবস্থা করেছে বার্সেলোনা।

সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিপক্ষে ২-০তে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের বার্সা।

স্প্যানিশ সুপার কাপ হচ্ছে সৌদি আরবে। প্রথম সেমিফাইনালে জিতে শিরোপার মঞ্চে গেছে রিয়াল। পরদিনই সঙ্গী হল বার্সা। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও ফাইনালে লড়বে দল দুটি। আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে বার্সা।

ম্যাচের শুরু থেকে দাপট দেখায় বার্সেলোনা। যদিও প্রথম অর্ধে পাওয়া বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের শেষদিকে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন বার্সার ব্রাজিলীয় ফরোয়ার্ড রাফিনহা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ম্যাচের ৫৯তম মিনিটে  ইলকাই গুন্ডোয়ানের থেকে বল পেয়ে জালে জড়ান রবার্ট লেভান্ডোভস্কি। শেষদিকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন লামিন ইয়ামাল। জোয়াও ফেলিক্সের থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে গোলটি করেন তরুণ স্পেনিয়ার্ড ফরোয়ার্ড।

২০১৯-২০ মৌসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

Tags: এল-ক্লাসিকোজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

Next Post

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে মিঠাপানির পুকুরে গলদা চিংড়ি চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT