চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের মাঠটি তখন এক টুকরো ফিলিস্তিন, সাদা গোলাপ হাতে এলেন খেলোয়াড়রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের মাঠে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন ও স্পেন দলের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন বসেছিল। যেখানে স্বাগতিক স্পেনের দর্শকরা ফিলিস্তিনের পক্ষে স্লোগানে মাতিয়ে রেখেছিলেন, হাতে পতাকা নিয়ে হাজির হয়েছিলেন মুক্তিকামী দেশটির। ম্যাচ দেখতে ৫০ হাজার দর্শক টিকিট কেটে এসেছিলেন, জানাচ্ছে ইউরোপের গণমাধ্যম। মাঠে এসে নিজ দেশ নয়, ফিলিস্তিনের হয়ে গলা ফাটিয়েছেন ভক্ত-সমর্থকরা।

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেস স্টেডিয়ামে হয়েছে ম্যাচটি। ফিলিস্তিন ৩-০তে হরেছে। তবে আয়োজনটি ছিল খেলাধুলারও ঊর্ধ্বে। এটি ছিল গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর উদ্যোগের অংশ।

ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেন দল গড়া হয়েছিল অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ ক্লাবের ফুটবলারদের নিয়ে। মূলত স্পেন জাতীয় দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্যস্ত থাকায় উত্তর স্পেনের (বাস্ক কান্ট্রি) ফুটবলারদের নিয়ে গড়া হয় স্কোয়াড। বিলবাওয়ের মাঠে গ্যালারিজুড়ে ফিলিস্তিনের পতাকায় রঙিন হয়ে উঠেছিল।

খেলা শুরুর আগে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বাস্ক খেলোয়াড়রা শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করেন, অন্যদিকে ফিলিস্তিনি খেলোয়াড়রা সাদা গোলাপ হাতে মাঠে নামেন। যেসব ফিলিস্তিনি শিশুরা দিনটি দেখার জন্য বেঁচে নেই, তাদের স্মরণে এই শ্রদ্ধা জানানো হয়।

মঙ্গলবার বার্সেলোনায় কাতালুনিয়ান একাদশের মুখোমুখি হবে ফিলিস্তিন। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ও বার্সেলোনা কিংবদন্তি পেপ গার্দিওলা ব্যক্তিগতভাবে বার্সা ভক্তদের প্রীতি ম্যাচে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং একে ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থনের বার্তা হিসেবে উল্লেখ করেছেন।

Tags: গার্দিওলাফিলিস্তিনবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
Previous Post

ভারতে কনসার্ট চলাকালীন হেনস্তার শিকার গায়ক একন

Next Post

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা তৈরি করছে অভিযোগ বিএনপির

Next Post
শেখ হাসিনার রায় নিয়ে নেয়া সিদ্ধান্ত চূড়ান্ত বলে মন্তব্য মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা তৈরি করছে অভিযোগ বিএনপির

নিরাপত্তা বাহিনী রাস্তায় অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতাকারীদের আশ্রয় ও অর্থদাতাদের শনাক্তের চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT