চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জন নিয়ে জয়, গর্বিত স্পেন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়েও বড় জয় আদায় করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। কঠিন পরিস্থিতিতে জিততে পেরে গর্বিত কোচ।

সুইজারল্যান্ডের জেনেভায় রোববার রাতে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে স্পেন। এতে নেশনস লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই স্পেনকে এগিয়ে দেন জোসেলু। লামিন ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। এরপর ফ্যাবিয়ান রুইজ দ্বিতীয় গোল করলে লালা কার্ড দেখে ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় স্পেন। প্রতিপক্ষের স্ট্রাইকারকে থামাতে গিয়ে ফাউল করেন তিনি।

৪১ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন জেকি আমদউনি। এই গোলের পর ১০ জনের স্পেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সুইসদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরী হলেও উল্টো দুই গোল আদায় করে নেয় ফুয়েন্তের দল। পরের গোল দুটি করেন রুইজ ও ফেররান তরেস।

১০ জনের দল নিয়ে সুইজারল্যান্ডকে উড়িয়ে ৬৩ বর্ষী কোচ বলেছেন, ‘যদি আমাকে কোনো কিছু নিয়ে গর্ব করতে বলা হয় তবে এই দলটি নিয়ে আমি গর্ব করতে পছন্দ করি। এই দলের জন্য সবসময় আমার অনুভূতিটা এমনই। এমন পরিস্থিতিতে দলটি সবকিছু সামলে নেয়ার জন্য আরও একবার গর্বিত বোধ করছি। প্রতিদিনই এই দলটি ক্রমাগত উন্নতি করে যাচ্ছে।’

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Tags: দে লা ফুয়েন্তেনেশনস লিগফেররান তরেসলিড স্পোর্টসসুইজারল্যান্ডস্পেন
Previous Post

সাংবাদিকের উপর চড়াও হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক!

Next Post

শেষ মুহূর্তে ‘সিংহাম এগেইন’র ক্লাইম্যাক্স দৃশ্য বদলালেন নির্মাতা

Next Post
নির্মাতার পরিবর্তিত ক্লাইম্যাক্স দৃশ্যের ছবি, অভিনেতা sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে 'সিংহাম এগেইন'র ক্লাইম্যাক্স দৃশ্য বদলালেন নির্মাতা

টরন্টোতে কবি নজরুলের প্রয়াণ দিবসে স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরেন্টোতে কবি নজরুলের প্রয়াণ দিবসে স্মরণসভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT