চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিতিয়েও ছাঁটাই হচ্ছেন স্পেন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন কোচ জর্জ ভিলদাকে বহিষ্কার করবে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। চুমু কাণ্ডে জড়ানো অ্যাসোসিয়েশন সভাপতি লুইস রুবিয়ালেসের পক্ষ নেয়ার প্রেক্ষিতে দলকে ঢেলে সাজাতে এমন সিদ্ধান্তের পথে হাঁটছে দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি।

মঙ্গলবার হায়ার স্পোর্টস কাউন্সিলের সভাপতি ভিক্টর ফ্রাঙ্কোস এবং রয়্যাল স্প্যানিশ ফুটবলের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার একটি আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। কাউন্সিলের অনুরোধে বৈঠকটি হচ্ছে।

মিটিংয়ে ভারপ্রাপ্ত সভাপতি রোচা, জর্জ ভিলদাকে বহিষ্কারের সিদ্ধান্ত উপস্থাপন করবেন। ফুটবলারদের সাথে করা প্রতিজ্ঞার জন্য এমন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বোর্ডের সকলের অনুসমর্থন মিলতে হবে।

এই পরিবর্তন ছেলেদের দলের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কারণ ওই দলের কোচ লুইস ডে লা ফুয়েন্তে যে রুবিয়ালেসের প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন, সেটির পর তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু ভিলদা ক্ষমা চাননি।

পেদ্রো রোচা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ৯০ দিন দায়িত্ব পালন করবেন। গত ২০ আগস্টে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে রুবিয়ালেসের আচরণে নাখোশ হয়েছে ফিফাও। একটি তদন্ত করে ফিফা রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য বহিষ্কার করেছে। দায়িত্ব দেয়া হয় পেদ্রো রোচারকে।

ঘটনার শুরু স্পেন বিশ্বকাপ জেতার পর। মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। দেশটির প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে আহ্বান জানিয়েছিলেন রুবিয়ালেসকে। কিন্তু ভিলদা তার পাশে থাকার প্রত্যয় জানান।

Tags: আরএফইএফফ্রাঙ্কোসভিলদারুবিয়ালেসরোচালুইসস্পেন
Previous Post

জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপির ১০ নির্দেশনা

Next Post

ভালো আছেন আফজাল হোসেন, শারীরিক অবস্থার উন্নতি

Next Post
চ্যানেল আই অনলাইন এর সাক্ষাৎকারে একজন অতিথি হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো আছেন আফজাল হোসেন, শারীরিক অবস্থার উন্নতি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসিতে পাঠানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT