চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 24, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলাকে ইতালির কোচ হিসেবে প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছে দেশটির ফেডারেশন। তবে জাতীয় দলের দায়িত্বে কোনো বিদেশি কোচকে চান না ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বোনফিলিও ।

স্থানীয় গণমাধ্যমকে এমন জানালেন বোনফিলিও। বলেছেন, ‘আমাদের সিরি আ কোচদের সিংহভাগই ইতালীয়। জাতীয় দলের কোচকে তাদের সাথে কাজ করতে হবে। তারা প্রতিভাবান, পেশাদার এবং আমাদের ঐতিহ্যেরই ফসল। তাদের বাদ দেয়া হবে কেন?’

ইতালির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিওভান্নি মালাগো বলেছেন ‘ফুটবল ইতিহাসের অন্যতম সফল ম্যানেজার গার্দিওলাকে আনার জন্য ফেডারেশন আর্থিক ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।’

এপ্রিলে বসনিয়ার কাছে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচে হারের পর জেনারো গাত্তুসো ইতালি কোচের পদ থেকে পদত্যাগ করেন। সে হারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা হারায় আজ্জুরিরা। বর্তমানে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা আপদকালীন কোচ সিলভিও বালদিনি অধীনে রয়েছে।

ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি এবং ইতালির কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোসহ আরও কয়েকজন প্রার্থীকে দেশটির ফুটবল ফেডারেশন বিবেচনা করছে।

১১৬ বছরের ইতিহাসে আজ্জুরিদের মাত্র একজনই বিদেশি কোচ ছিলেন এবং তিনি হলেন আর্জেন্টাইন হেলেনিও হেরেরা। তিনি ১৯৬৬ থেকে ১৯৬৭ সালের মধ্যে ইতালীয় ফেরকুচ্চিও ভালকারেগ্গির সাথে দায়িত্বে ছিলেন।

Tags: ইতালিপেপ গার্দিওলালিড স্পোর্টসস্পেন
Previous Post

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

Next Post

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

Next Post
যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রের মজুদ ও সরঞ্জাম প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফেনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT