চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 18, জুন 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেনের প্রতিনিধি ও বাংলাদেশের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন।

আজ (১৮ জুন) বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এই আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে আলোচনা হয়। এসময় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে স্পেনের আগ্রহের কথা জানান। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তিনি।

হুমায়ুন কবির বাংলাদেশে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে স্পেনের বিনিয়োগকারীদের স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং একই সঙ্গে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে।

Tags: বিনিয়োগস্পেন
Previous Post

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অভিযুক্ত

Next Post

গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

Next Post
নিউজ রিপোর্টার সাংবাদিক একটি স্টুডিওতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে পাঠানোর নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT