চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষেই আর্জেন্টিনা, ইউরো জিতে সেরা তিনে স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 18, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেন ফুটবল দল ইউরো ২০২4 চ্যাম্পিয়নশিপ জিতেছে, ট্রফি হাতে নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে স্পেনের। ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে দলটি। স্পেনের একধাপ আগে দুইয়ে অবস্থান করছে সেমিফাইনালে হারা ফ্রান্স।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। লিওনেল মেসিরা সবশেষ কোপা আমেরিকার আসরে টানা দুইটি শিরোপা জিতে রেকর্ড করেছে। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। প্রকাশিত তালিকার সেরা দশে আছে ব্রাজিল।

শিরোপা হাতছাড়া হয়ে এক ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। দলটির বর্তমান অবস্থান চার। এরপরেই রয়েছে ব্রাজিল। কোপার কোয়ার্টার ফাইনালে বাদ পড়া ভেনেজুয়েলা সবচেয়ে বেশি উন্নতি করেছে। দলটি ২০ ধাপ এগিয়ে ৩৭ থেকে ১৭ তে উঠে এসেছে।

ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা তুরস্ক ২৬ থেকে ১৬তে উঠে এসেছে। তবে অবনতি হয়েছে কোপার আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের। দলটি পাঁচ ধাপ পিছিয়ে ১১ থেকে ১৬তে চলে গেছে।

ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ের অবস্থান (সেরা পাঁচ)

১. আর্জেন্টিনা
২. ফ্রান্স
৩. স্পেন
৪. ইংল্যান্ড
৫. ব্রাজিল

Tags: আর্জেন্টিনাইউএসএইউরো-২০২৪ইংল্যান্ডকোপা আমেরিকা ২০২৪ফ্রান্সলিড স্পোর্টসস্পেন
Previous Post

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

Next Post

ঢাকায় রাহাত ফাতেহ আলীর কনসার্ট স্থগিত

Next Post
বাংলাদেশের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলীর কনসার্ট পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় রাহাত ফাতেহ আলীর কনসার্ট স্থগিত

প্রতিবাদে অংশ নেওয়া পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁদানে গ্যাসের প্রভাবে কী করবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT