চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জাহিদ রহমান by জাহিদ রহমান
6:22 অপরাহ্ন 15, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বৈঠকে উপস্থিত একজন ব্যক্তি, পেশাদার পোশাক পরা, চোখে চশমা, বাংলাদেশি ফুটবল অর্কেস্ট্রার জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের রূপশৈলীতে পরিপূর্ণ স্পেন ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তাদের এরপরের বিশ্বকাপগুলো বেদনার রঙে আঁকা। এরপর আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। ২০১৪ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়। পরের দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) শেষ ষোলোতে ঠাঁই হলেও আর এগোনো সম্ভব হয়নি। কিন্তু এবার স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ফুটবল র‌্যাঙ্কিংয়েও আর্জেন্টিনার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, এবারের বিশ্বকাপের দাবিদার স্পেন। কারণ হিসেবে বলছেন, স্পেন একটি পরিপূর্ণ টিম। রক্ষণভাগ থেকে মধ্যভাগ, আক্রমণভাগ এক সুঁতোতে বাঁধা। দারুণ ছন্দময় এক টিম। কোচ লা ফুয়েন্তের ফুটবল দর্শনে দলটি সহজেই নটআউট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

স্পেন দলটিতে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলা সেরা সেরা ফুটবলার। সব অকুতোভয় সৈনিক। অভিজ্ঞদের পাশাপাশি বিস্ময়কর বালকেরাও রয়েছেন। গ্যাভি, নিকো উইলিয়ামস, ফেররান তরেসদের সাথে তরুণ লামিন ইয়ামালকে দেখতে সবাই উদগ্রীব। লামিন ইয়ামাল ফুটবলের এখন সেরা এক বিজ্ঞাপন। তাকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই। বলা হচ্ছে প্রতিপক্ষের জন্য ভীষণ ভয়ঙ্কর একজন। লামিন এবার বিপ্লব ঘটিয়ে দিতে পারে। আজ রাতেই স্পেনের বিপক্ষে খেলবে বিশ্বকাপের নতুন দেশ কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’তে আর দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।

কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরের ছোট্ট এক দ্বীপরাষ্ট্র। ফুটবলমোদীদের কাছে অজানা অচেনা এক দেশ। কিন্তু ফুটবলের কল্যাণে এই দেশটির নাম সবার কানে পৌঁছে গেছে। এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপের প্রফেশনাল লিগে নিয়মিত খেলে থাকেন। আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে তা অনুমেয়। দেশের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু মনে করেন, গ্রুপে তেমন একটা চাপে পড়বে না স্পেন। অনেকটা সহজ গ্রুপেই আছে। কিন্তু দ্বিতীয় ধাপে কী পারফরম্যান্স করে সেটা দেখার বিষয়।

হাসানুজ্জামান খান বাবলু বরাবরই ব্রাজিল দলের অনুরাগী হলেও স্পেনকে তিনি ফুটবলের ‘বিউটি’ হিসেবে বলতে কার্পণ্য করেন না। তিনি মনে করেন ফুটবল লড়াইয়ের ময়দানে স্পেন বরাবরই বাড়তি আনন্দের উৎস। এই দলের খেলার মধ্যে যেমন সৃজনশীলতার উপস্থাপন থাকে তেমনি পরিপাটিও। স্পেনের খেলা চোখে তৃপ্তি আনে অন্যরকম। বাবলু বলেন, ২০১০ সালের পর স্পেন বিশ্বকাপের ময়দানের বহুবিধ কারণেই নিষ্প্রভ থেকেছে। ভাগ্যের নির্মমতায় প্রথম রাউন্ড থেকেও বিদায় নিতে হয়েছে। কিন্তু স্পেন স্পেনই। এবার তারা ব্যতিক্রম ও আলাদা। ফিফার হিসেব নিকেশ বলে দিচ্ছে এই দলের উচ্চতা কোথায়।

স্পেনের লামিন ইয়ামালকে নিয়ে সর্বত্র যে আলোচনা চলছে সেটাকেও হাসানুজ্জামান খান বাবলু সঠিক মনে করেন। তার মতে, স্পেনের এই তরুণকে তো সবাই দেখার জন্য অপেক্ষা করছে। অভিজ্ঞদের সাথে এই তরুণ ঝড় তুলতে পারলে ফুটবল দর্শকরা বাড়তি বিনোদন পাবেন। হাসানুজ্জমান খান এটিও বললেন, পুরো স্পেন টিমটাই কিন্তু শৈল্পিক। এই দলের তাল, লয়, সুর অনবদ্য। এবারের বিশ্বকাপে স্পেনের ফুটবল অর্কেস্ট্রাটা সবাই দেখতে উদগ্রীব। স্পেন এই বিশ্বকাপের যত উচ্চতায় উঠবে বিশ্বকাপ ততো অনবদ্য হবে।

Tags: কেপ ভার্দেজাহিদটাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

Next Post

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Next Post
টেকনাফের সমুদ্র সৈকত ও নৌকা, শান্ত ও সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অস্ট্রেলিয় শিশুকন্যা ও তার পরিবারের ছবি, হাসিমুখে পোজ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT