চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টের দুয়ারে উইলিয়ামসন-সাউদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের উইলিয়ামসন ও সাউদি ক্রিকেট মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সাত টেস্টে সাত সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনকে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের ১৪ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক হিসেবে দলের অবশ্যম্ভাবী সদস্য টিম সাউদি। সবকিছু ঠিক থাকলে এবং ৩৩ বর্ষী উইলিয়ামসন ও ৩৫ বর্ষী সাউদি খেলতে পারলে, অস্ট্রেলিয়া সিরিজে শততম টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করতে চলেছেন অভিজ্ঞ দুই তারকা। ২১ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে।

১৪ সদস্যের দলে ফিরেছেন ডানহাতি পেস অলরাউন্ডার ড্যারিল মিচেল। পায়ের চোটে দীর্ঘদিন বেঞ্চে থাকতে হয়েছিল ৩২ বর্ষীকে। চোটজর্জর কাইল জেমিসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ৩২ বর্ষী স্কট কুগেলিঝিন।

প্রেস বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন ট্রেন্ট বোল্ট, টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনায় রাখা হয়নি। সাদা বলের ক্রিকেটে থাকা বোল্ট ২০২২ সালের জুনে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন।’

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড অর্জন সম্পর্কে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে তাদের অর্জন তাদের হয়ে কথা বলবে। এবং, তারা দুজন নিঃসন্দেহে নিউজিল্যান্ডের জার্সি পরা সেরা খেলোয়াড়।’

নিউজিল্যান্ডের হয়ে শততম টেস্ট খেলা অন্যরা হলেন সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টরি, ব্রেন্ডন ম্যাককালাম এবং রস টেলর। টেলর, বিরাট কোহলি এবং ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ খেলোয়াড় হবেন সাউদি, যারা প্রতিটি সংস্করণে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

নিউজিল্যান্ডের টেস্ট দল
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, স্কট কুগেলিঝিন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ওরাউর্ক, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নওল ওয়েগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি (প্রথম ম্যাচ), উইল ইয়ং।

Tags: উইলিয়ামসনওয়ার্নারকোহলিটেলরফ্লেমিংভেট্টরিলিড স্পোর্টসসাউদিস্টেডস্যান্টনার
Previous Post

কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

Next Post

‘নতুন বিশ্বব্যবস্থা গড়তে শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় অনুসন্ধান করতে হবে’

Next Post
শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নতুন বিশ্বব্যবস্থা গড়তে শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় অনুসন্ধান করতে হবে’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঞ্চে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত স্থায়ী সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত বিশ্বনেতাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT