চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার ছবি, সংবাদ সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক আইন জারির ঘটনায় দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করেন তিনি। এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে বিপর্যয় সৃষ্টি করে এবং এর ফলে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের দাবি জোরালো হয়।

বিবিসি জানিয়েছে, আজ ৭ ডিসেম্বর শনিবার জাতির উদ্দেশে দেওয়া একটি টেলিভিশন ভাষণে ক্ষমা প্রার্থনা করে প্রেসিডেন্ট ইউন বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি হতাশার বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এটি জনগণের উদ্বেগ ও অসুবিধা সৃষ্টি করেছে। আমি গভীরভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউন সুক ইওল আরও বলেন, এই ঘোষণার ফলে সৃষ্ট আইনি এবং রাজনৈতিক দায়বদ্ধতার সমস্যা এড়ানো সম্ভব হবে না। সামরিক আইন পুনরায় জারি করা হবে না জানিয়ে তিনি জনগণকে বলেন, এটা সুনির্দিষ্টভাবে বলছি, সামরিক আইন আর কখনও ঘোষণা করা হবে না।

প্রেসিডেন্ট ইউন বলেন, দেশকে কীভাবে স্থিতিশীল করা যায়, সে সিদ্ধান্ত আমি আমার দলের ওপর ছেড়ে দেব, তবে আমি জানি, এর মধ্যে আমার মেয়াদও সংশ্লিষ্ট। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যত পরিচালনার দায়িত্ব আমার দল এবং সরকার নেবে। আমি মাথা নত করছি এবং জনগণের উদ্বেগের জন্য আবারও ক্ষমাপ্রার্থী।

গত ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন সুক ইওল সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন, যা দেশটির পার্লামেন্ট পরে বাতিল করে। এর পর থেকেই বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে। চলমান উত্তেজনার মধ্যে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Tags: সাউথ কোরিয়াসামরিক আইন
Previous Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তারিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা

Next Post

রোনালদো-বেনজেমা গোল করলেন, হারল আল নাসের

Next Post
রোনালদো ও বেনজেমা গোল করে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-বেনজেমা গোল করলেন, হারল আল নাসের

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা উপসচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT