চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 08, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
KFA Korea Football Association signage outside in a public area. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন এক অভিযোগ এল সাউথ কোরিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে। প্রায় এক দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক ম্যাচের জন্য দেশে থাকা বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’ দেয়ার অভিযোগ উঠেছে কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ)। শনিবার দেশটির ফুটবল সংস্থা এ কার্যকলাপের কারণে ক্ষমা চেয়েছে।

সাউথ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কেএফএ ২০১১ এবং ২০১২ সালে একাধিকবার বিদেশি রেফারিদের এ ধরনের সেবা দিয়েছিল। যার মধ্যে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১২ লন্ডন অলিম্পিকের বাছাইপর্বের ম্যাচের জন্য দেশে থাকাকালীন সময়ও অন্তর্ভুক্ত ছিল।

কেএফএ এক বিবৃতিতে বলেছে, ‘শুনানি এবং একটি নজিরবিহীন তল্লাশি ও জব্দ অভিযানের মাধ্যমে সংস্থা সম্পর্কিত এক দশকেরও বেশি সময় আগের ঘটনা সম্পর্কে বিভিন্ন বিষয় সামনে আসায় আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী। যে বিষয়ে সংস্থার অনেকেই অবগত ছিলেন না। সংস্থাটি স্পষ্ট করে জানাচ্ছে যে এ ধরনের অনুপযুক্ত আচরণ, বা এ ধরনের উদ্দেশ্যে কর্পোরেট কার্ডের ব্যবহার, বর্তমানে একেবারেই হচ্ছে না।’

সংবাদ প্রতিবেদনে, ২০১৬ সালের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি তদন্তের উদ্ধৃতি দিয়েছে, যেখানে দেখা গেছে যে কেএফএ ২০১১ সালের মার্চ থেকে ২০১২ সালের মার্চের মধ্যে সাতবার বিদেশী রেফারিদের অনুপযুক্ত বিনোদনের ব্যবস্থা করেছিল। এর মধ্যে ম্যাসাজ পার্লারে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল, যেখানে ফি এর মধ্যে যৌন পরিষেবার খরচও অন্তর্ভুক্ত ছিল।

মূলত ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় সাউথ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর এ বিতর্কটি সামনে আসে।

Tags: রেফারিলিড স্পোর্টসসাউথ কোরিয়া
Previous Post

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

Next Post

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

শেখ হাসিনা গুমের অভিযোগে একজন নারী নেত্রী, চোখে দুঃখের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT