চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকের শুটিংয়ে দ. কোরিয়ায় ইয়াশ-তানিয়া বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 20, আগস্ট 2024
in বিনোদন
A A
দক্ষিণ কোরিয়ায় নাটকের শুটিংয়ে ইয়াশ-তানিয়া বৃষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি নাটকের শুটিংয়ে দক্ষিণ কোরিয়া গেছেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নির্মাতা হাসান রেজাউলের নাটকের ইউনিটে তারা দেশটিতে গেছেন ১৩ আগস্ট। তিনদিন পর থেকে শুটিং করছেন। চলতি মাসের শেষে শুটিং সেরে দেশে ফেরার কথা আছে তাদের।

দক্ষিণ কোরিয়া থেকে হাসান রেজাউল চ্যানেল আই অনলাইনকে জানালেন, নির্মাতা পরিচয়ের বাইরে তিনি একজন মুকাভিনয় শিল্পী। এ কাজে সেখানকার একটি উৎসবে যোগ দিয়েছেন। নির্মাতা ভাবলেন, সেখানে যেহেতু দুই সপ্তাহ থাকবেন, এর মধ্যে তিনটি নাটকের শুটিংও সারছেন।

আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে ‘লাভ লক’, ‘মনে পড়ে তোমাকে’ এবং তানিম রহমানের গল্পে ‘রিফ্লেকশন অব লাভ’ এই তিনটি নাটকের শুটিং হচ্ছে দ. কোরিয়ার সিওল, জিওং সিওং, ডিএমজি অঞ্চলে।

হাসান রেজাউল বলেন, একেবারে পাহাড়ঘেরা প্রত্যন্ত লোকেশনে শুটিং করেছি। দুই কোরিয়ার বর্ডারেও যাওয়ার কথা রয়েছে। আটজনের ইউনিট নিয়ে শুটিং করছি। এখানে শুটিং পারমিশন নিয়ে পরিচিতরা হেল্প করছেন।

হাসান রেজাউল আরও বলেন, ভালোবেসে মানত করলে অনেকে বিভিন্ন কিছু করে। কোরিয়াতে ভালোবেসে তালা ঝুলিয়ে মানত করে। যেখানে শুটিং করেছি এখানে লাখ লাখ তালা ঝুলিয়ে মানত করা হয়। এমন একটি গল্পে ‘লাভ লক’র শুটিং করেছি। এখানে শুটিং করতে অসুবিধা হচ্ছে না। বাংলাদেশী কয়েকজন থিয়েটারকর্মী সেখানে আছেন। তাদের নিয়েও শুটিং করছি। বাংলাদেশে ফিরেও কিছু অংশের শুটিং করবো।

নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘লাভ লক’, ‘মনে পড়ে তোমাকে’ দুটি গল্পই রোম্যান্টিক । এর আগে আমার লেখা একাধিক নারী প্রাধান গল্প দর্শকনন্দিত হয়েছে। এবার রোম্যান্টিক গল্প বেইজ করে নাটক দুটির প্লট সাজিয়েছি। আশা করছি দর্শকরা ভিন্নতা পাবেন এবং পছন্দ করবেন।

নির্মাতা জানালেন, নাটকগুলো আগামীতে বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে এবং পরে ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে।

Tags: ইয়াশ রোহানতানিয়া বৃষ্টিদক্ষিণ কোরিয়ালিড বিনোদন
Previous Post

জয় দিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

Next Post

হকির দাবি-দাওয়া নিয়ে এককাতারে সাবেক-বর্তমানরা

Next Post
সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হকির দাবি-দাওয়া নিয়ে এককাতারে সাবেক-বর্তমানরা

শেখ হাসিনা ভারতের অবস্থানে, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক কোন ‘স্ট্যাটাসে’ এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT