চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় কিছু করতে চায় সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 06, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে আগামীকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা। ম্যাচে প্রধান লড়াই হবে সাউথ আফ্রিকান ব্যাটার এবং শ্রীলঙ্কান স্পিনারদের মধ্যে। তার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলছেন, বিশ্বকাপে বড় কিছু করতে চায় তার দল। একই আশাবাদ ব্যক্ত করছেন লঙ্কানদের ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাভুমা বলেছেন, ‘সবচেয়ে বড় সম্বল হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদের সহনশীলতা সম্পর্কে অনেক কিছু শুনে থাকবেন। আমি মনে করি এটাই আমাদের ভালো দিক। এছাড়া দলের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে খেলোয়াড়দের মধ্যে।’

ভক্ত-সমর্থকদের ভালো কিছু দিতে চান লঙ্কান কোচ ক্রিস সিলভারউডের। বলেছেন, ‘যখন আমরা কলম্বোতে ছিলাম, সবাই ক্রিকেট নিয়েই কথা বলতে চাইছিল। এই খেলার জন্য অনেক ভালোবাসা রয়েছে। এখানে বড় কিছু করতে পারলে সেটা তাদের মুখে হাসি ফোটাবে। আমরা এখানে যা করতে এসেছি সেটা করতে পারলে পুরো দেশের মুখে হাসি ফুটবে।’

বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার পারফরম্যান্স খুবই বিবর্ণ। বিশ্বকাপে দুদল এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলেছে। তার চারটিতে জিতেছে প্রোটিয়ারা। একমাত্র ম্যাচে শ্রীলঙ্কা জয় পেয়েছিল ১৯৯২ সালে। অন্য ম্যাচটি টাই হয়েছিল।

সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম স্পিনারদের জন্য সহায়ক। এ পিচে খুব বেশি রান হয় না এবং ৩০০ রানের বেশি হয়েছে সবশেষ ২০১১ সালে। সেখানে আবহাওয়াও বেশ গরম থাকবে। এমনকি, তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে টেম্বা বাভুমা ও দাসুন শানাকার দলের অভিযান শুরু হবে শনিবার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি মাঠে গড়াবে।

Tags: অরুণ জেটলি স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩দিল্লিবাভুমাভারতলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
Previous Post

মেঘনা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৬

Next Post

গোপালগঞ্জে টর্নেডোর আঘাতে বিদ্যুৎ সরবরাহ ও যান চলাচল বন্ধ

Next Post
টর্নেডোর কারণে গোপালগঞ্জের রাস্তা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে টর্নেডোর আঘাতে বিদ্যুৎ সরবরাহ ও যান চলাচল বন্ধ

বৃষ্টির কারণে রাজশাহী ও ময়মনসিংহে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিতে রাজশাহী ও ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT