চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচে রান উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 04, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লোরকান টাকার এবং জর্জ ডকরেল ষষ্ঠ উইকেট জুটিতে ৮৬ রান তুলে আয়ারল্যান্ডকে প্রায় অসম্ভব এক জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল। এই দুই ব্যাটারের দারুণ লড়াইয়ের পরও তা পরাজয় এড়াতে পারেনি। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২১ রানে জিতেছে সাউথ আফ্রিকা।

বুধবার ব্রিস্টলে হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা প্রোটিয়ারা স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেটে ২১১ রান। আইরিশরা চমৎকার সম্ভাবনা জাগিয়েও ৯ উইকেটে ১৯০ রানে থামে।

পাওয়ার প্লের ভেতর কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের উইকেট হারায় সাউথ আফ্রিকা। তৃতীয় উইকেটে রেজা হেনড্রিক্স ও এইডেন মার্করাম আক্রমণাত্মক ব্যাটিং করে ১১২ রানের বড় জুটি গড়েন।

১৬তম ওভারের চতুর্থ বলে অতি বিধ্বংসী মার্করাম ২৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে আউট হন। পরের বলে ৫৩ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৪ রান করা হেনড্রিক্সও বিদায় নিলে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন আইরিশ লেগব্রেক বোলার গ্যারেথ ডেলানি।

এরপর মিনি ক্যামিও ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১১ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ রান করে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ১০ বলে ২৬ রান তুলে দুইশ রানের গণ্ডি পেরোয় প্রোটিয়ারা। শেষের ঝড় তুলেছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৭ বলে ৩ চার ও এক ছক্কায় তিনি ২১ রানে অপরাজিত থাকেন।

ডেলানি ৩ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। অ্যান্ডি ম্যাকব্রাইন ২ ওভারে ১২ রান ও খরুচে জশ লিটল ৪ ওভারে ৫৫ রান দিয়ে পান একটি উইকেট।

আয়ারল্যান্ড যখন ১০ ওভারের আগেই ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল, তখন দলটির বড় পরাজয় বরণটাকেই মনে হচ্ছিল অবধারিত। গৌরবময় অনিশ্চয়তার খেলায় রোমাঞ্চের শুরুটা সেখান থেকেই হয়। তিনে নামা উইকেটরক্ষক ব্যাটার টাকার এবং ডকরেল ষষ্ঠ উইকেটে তাণ্ডব চালাতে থাকেন। ১৭ ওভারে তারা দলের স্কোর ১৭০ রান পর্যন্ত নিয়ে যান।

টাকার ৩৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের আগ্রাসী ইনিংস খেলে আইরিশদের আশার প্রদীপটা উজ্জ্বলভাবেই জ্বালিয়ে রেখেছিলেন। তাবরাইজ শামসির বলে ডি ককের গ্লাভসে তিনি যখন ধরা পড়ে ক্রিজ ছাড়েন, তখন আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ ওভারে ৪২ রান।

১৮তম ওভারের প্রথম বলেই ২৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করা ডকরেলকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। পরের ওভারে মার্ক এইডারের উইকেট তুলে নেন লুনগি এনগিডি, রান আউট হন ব্যারি ম্যাকার্থি। লড়াই থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।

সাউথ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পান কেশব মহারাজ, ওয়েইন পার্নেল ও তাবরাইজ শামসি। একটি করে উইকেট দখল করেন এনগিডি ও প্রিটোরিয়াস।

Tags: টাকারডকরেলমার্করামলিড স্পোর্টস
Previous Post

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

Next Post

টাঙ্গাইলে যাত্রীবেশে ডাকাতি, নারীযাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

Next Post
টাঙ্গাইলে বাস ডিভাইডার থেকে সরে গিয়ে ঝুঁকিতে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে যাত্রীবেশে ডাকাতি, নারীযাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

নির্বাচন ভবনের বহুতল ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিটার্নিং অফিসারদের ক্ষমতা বাড়ানো হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT