চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজের পর আইরিশদের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে প্রোটিয়াবাহিনী। তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আরব আমিরাত সফর সামনে রেখে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। 

দুই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকায় অলরাউন্ডার আন্দিলে সিমেলেনে। ইমার্জিং ‘এ’তে ভালো পারফর্মের পর ডাক পেলেন ২১ বর্ষী তারকা। আগে টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া অলরাউন্ডার জেসন স্মিথ এবং স্পিনার নাকাবা পিটারকে ওয়ানডে দলে রাখা হয়েছে। এ সিরিজেই অভিষেক হতে পারে তাদের।

দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিদি। দুই ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা। টি-টুয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব থাকবে এইডেন মার্করামের কাঁধে। ১৪ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচের পর ১৮ তারিখ সিরিজ শুরু হবে। ২০ ও ২২ সেপ্টেম্বর গড়াবে বাকী দুটি ম্যাচ।

আফগান সিরিজ শেষে ২৭ ও ২৯ সেপ্টেম্বর আইরিশদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা। এরপর ২, ৪ ও ৭ অক্টোবর ওয়ানডে সিরিজ গড়াবে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্জার, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইয়ান মুলডার, লুনগি এনগিদি, অ্যান্ডিলে ফেহলুকওয়েও, নাকাবা পিটার, আন্দিলে সিমেলেন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, লিজার্ড উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথিউ ব্রিটজকে, নান্দ্রে বার্জার, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইয়ান মুলডার, লুনগি এনগিদি, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমিলেন, জেসন স্মিথ, ত্রিস্তান স্টাবস, লিজার্ড উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্জার, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুইন, উইয়ান মুলডার, লুনগি এনগিদি, অ্যান্ডিলে ফেহলুকওয়েও, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, রসি ফন ডার ডুসেন, ত্রিস্তান স্টাবস, কাইল ভেরেইন, লিজার্ড উইলিয়ামস।

Tags: আফগানিস্তানআয়ারল্যান্ডএনগিদিলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতসাউথ আফ্রিকা
Previous Post

রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগের আহ্বান

Next Post

বরিশালে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার

Next Post
পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেডটি ঘাসের মধ্যে লুকানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার ফলে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় নিহত ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT