চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনুরানের প্রথম সেঞ্চুরি, পাঁচশর কাছে থেমেছে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সেঞ্চুরি করে মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাহাড় গড়ে থেমেছে সাউথ আফ্রিকা। প্রায় দুদিন ব্যাটিং করে পাঁচশর কাছে সংগ্রহ গড়েছে সফরকারী দলটি। শেষদিকে নেমে কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা, এখনও পিছিয়ে আছে ৪৮০ রানে।

গৌহাটিতে শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা। দুদিনে ১৫১.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৪৮৯ রান তুলেছে সাউথ আফ্রিকা। শেষবেলায় ৬.১ ওভার খেলে বিনা উইকেটে ৯ রান তুলেছে ভারত।

যশ্বী জয়সওয়াল ৭ ও লোকেশ রাহুল ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

ইডেন গার্ডেনসে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে আছে প্রোটিয়ারা। দ্বিতীয়টিতে নেমে প্রথমদিনে ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান তোলে। দ্বিতীয় দিনে আরও ২৪২ রান যোগ করে দলটি। মার্কো জানসেনের ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও সেনুরান মুত্তুস্বামী পেয়েছেন প্রথম শতকের দেখা।

রোববার সপ্তম উইকেটে কাইলি ভেরেইন্নের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন সেনুরান। দল যখন ৩৩৪ রানে, জুটি ভাঙে, ভেরেইন্নে আউট হন ৪৫ করে। জাদেজার বলে স্টাম্পড করেন পান্ট।

অষ্টম উইকেটে সেনুরান ও জানসেন গড়েন ৯৭ রানের আরেকটি কার্যকরী জুটি। ২০৬ বলে ১০৯ রানে মাঠ ছাড়েন সেনুরান। সিরাজের বলে জয়সওয়ালের ক্যাচ হন। ১০ চার ও ২ ছয়ে সাজানো ইনিংস তার।

জানসেন ইনিংস আরও টেনে নেন। খেলেন ৬ চার ও ৭ ছক্কায় খেলেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস। কুলদীপের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন শেষ ব্যাটার হিসেবে।

প্রথমদিনে মার্করাম ৩৮, রিকেলটন ৩৫, ত্রিস্তান ৪৯, অধিনায়ক বাভুমা ৪১, জর্জি ২৮ রান করেন।

ভারতের হয়ে কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহ নেন ২টি করে উইকেট।

Tags: কুলদীপটেস্ট সিরিজবুমরাহভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ভারত থেকে পুশ ইন করা সেই সখিনা বেগমের জামিন

Next Post

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাইনীজ তাইপেতে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ নারী হকি দল বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাইনীজ তাইপেতে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের মতো অনিশ্চিত কারণে বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT