চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সেঞ্চুরি, ভারতের কাছে শেষ ওভারে হারল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা, কোহলির সেঞ্চুরির পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়াই করে হেরেছে সাউথ আফ্রিকা। প্রথম দিকে টপাটপ উইকেট হারানোর পর শেষদিকে দলের হাল ধরেছিলেন প্রোটিয়াদের পেসার করবিন বোস। তবে শেষ ওভারে আউট হয়ে ১৭ রানে হেরেছে এইডেন মার্করামের দল। দুই দল মিলে মোট ৬৮১ রান করেছে যা ভারত-সাউথ আফ্রিকা ম্যাচের সর্বোচ্চ রান।

ভারতের রাঁচিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক মার্করাম। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাব দিতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩২ রানে থামে সফরকারীদের ইনিংস। ভারত জয় তোলে ১৭ রানে, সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে যায় লোকেশ রাহুলের দল।

ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২৭৭ ম্যাচে ৩৫২ ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত শর্মা। এর আগে রেকর্ডটি দখলে ছিল পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কার মালিক ছিলেন আফ্রিদি।

সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩তম শতকের দেখা পেয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫২তম শতক। ১২০ বলে দলের সর্বোচ্চ ১৩৫ রান করা কোহলি ১১টি চার এবং ৭টি ছক্কার মার মেরেছেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ১৬ বলে ১৮ করে আউট হন। অপর প্রান্তে রহিত শর্মা ৫টি চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন লোকেশ রাহুল। এছাড়া রবীন্দ্র জাদেজার থেকে আসে ৩২ রান।

ভারতের পড়া ৮ উইকেট সাউথ আফ্রিকার চার পেসার ভাগ করে নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, নান্দ্রে বার্জার, করবিন বোস এবং ওটানেল বার্টম্যান।

বড় রানের লক্ষ্যে জবাব দিতে খুব একটা সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। ৭, ০ এবং ৪ রানের জুটিতে প্রথম তিন উইকেট হারানোর পর ৬৬ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ওও ম্যাথু ব্রিটজকে। ব্রিটজকে পরে ডিওয়াল্ড ব্রেভিস এবং মার্কো জানসেনকে নিয়ে ৫৩ এবং ৯৭ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কমায়।

সাউথ আফ্রিকার সর্বোচ্চ ৭২ রান করেন ব্রিটজকে। ৭০ রান আসে জানসেন থেকে। এছাড়া শেষদিকে করবিন বোস থেকে আসে ৬৭ রানের ঝড়ো এক ইনিংস। বস শেষদিকে ৪২, ৪২ এবং ২০ রানের আরও তিনটি জুটি গড়ে দলকে ৩৩২ রানে নিয়ে যান।

ভারতের কুলদীপ যাদব নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন হারশিত রানা এবং ২ উইকেট ঝুলিতে পুরেছেন আর্শদীপ সিং।

Tags: কুলদীপকোহলিজানসেনব্রিটজকেভারতরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

বিপিএল নিলাম: কোন দল কত খরচ করল

Next Post

আলিয়ার থেকেও ভাল অভিনেত্রী কৃতি!

Next Post
দুই তরুণী অভিনেত্রী এক অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়ার থেকেও ভাল অভিনেত্রী কৃতি!

প্রাকৃতিক পাহাড়ি দৃশ্যের মাঝে এক নারী হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'নিশি'র বাংলাদেশ প্রিমিয়ার নিয়ে নির্মাতার উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT