চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদার ৫, অজিদের ২১২ রানে আটকাল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 11, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা ক্রিকেটার রাবাদা উইকেটে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নতুন করে সাজানো ব্যাটিং লাইনআপটা কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। প্রোটিয়া বোলারদের সামনে টিকতে পারেনি প্যাট কামিন্সের দল। কাগিসো রাবাদার ৫ উইকেট ও মার্কো জানসেনের ৩ উইকেটের দিনে অস্ট্রেলিয়াকে ২১২ রানে প্রথম ইনিংসে থামিয়েছে সাউথ আফ্রিকা।

লর্ডসে টসে জিতে অজিদের ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। নেমে ৫৬.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

প্রথম সেশনে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজার শূন্য রানে ফেরার পর দ্রুত ফিরে যান তিনে নামা ক্যামেরন গ্রিন, ৪ রান করেন ৩ বলে। প্রথমবার টেস্টে ইনিংস শুরু করা মার্নাস লাবুশেনও ইনিংস লম্বা করতে পারেননি। ৫৬ বল খেলে ১৭ রান করে আউট হয়ে যান। স্টিভেন স্মিথ একপ্রান্ত আগলে রাখলেও মধাহ্ন বিরতির আগে ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেড করেন ১৩ বলে ১১ রান।

৬৭ রানে চার উইকেট হারানোর পর বাউ ওয়েবস্টারকে নিয়ে দ্বিতীয় সেশনে ভালো শুরু এনে দেন স্মিথ। এই জুটিতে আসে ৭৯ রান। দলীয় ১৪৬ রানে ফিরে যান স্মিথ। অভিজ্ঞ স্মিথ করেন ১১২ বলে ৬৬ রান।

পরে অ্যালেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় সেশন পার করেন ওয়েবস্টার। চা বিরতির আগে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯০ রান। বিরতির পর ধস নামে। ১৯২ রানে ফিরে যান অ্যালেক্স ক্যারি। অজি উইকেটরক্ষক ব্যাটার করেন ৩১ বলে ২৩ রান।

১৯৯ রানে সপ্তম উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। প্যাট কামিন্স ফিরে যান ১ রান করে। ২১০ রানে ওয়েবস্টার ফেরেন ৯২ বলে ৭২ রানের ইনিংস খেলে। এরপর দুই রান যোগ করতে আরও দুই উইকেট হারিয়ে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ১৫.৪ ওভার বল করে ৫১ রান খরচায় নেন ৫ উইকেট। টেস্টে এক ইনিংসে রাবাদার ১৭তম ফাইফার এটি। মার্কো জানসেন ১৪ ওভারে ৪৯ রান খরচায় নেন ৩ উইকেট। কেশভ মহারাজ ও এইডেন মার্করাম নেন একটি করে উইকেট।

Tags: অস্ট্রেলিয়াটেস্ট চ্যাম্পিয়নশিপরাবাদালর্ডসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ইতিহাস গড়ে লিভারপুলে ভির্টজ

Next Post

বিবর্ণ পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন মিতুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিতুলের বিবর্ণ পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবর্ণ পারফরম্যান্সের জন্য ক্ষমা চাইলেন মিতুল

শোকাহত পরিবারের সদস্যরা দাফনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ফারজানা রুপার মায়ের দাফন সম্পন্ন  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT